Mumbai Police: স্ত্রীর প্রেমিককে খুনের পর মুম্বই থেকে পালিয়ে এসে লুকিয়ে ছিল তিলজলায়, পুলিশের জালে অভিযুক্ত

Kolkata: পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হাসান নুর আলম। অভিযোগ, হাসান নুর আলমের স্ত্রীর সঙ্গে আরবাজ নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর সেই আক্রোশ থেকেই আরবাজকে খুন করে স্বামী হাসান নুর বলে খবর।

Mumbai Police: স্ত্রীর প্রেমিককে খুনের পর মুম্বই থেকে পালিয়ে এসে লুকিয়ে ছিল তিলজলায়, পুলিশের জালে অভিযুক্ত
মুম্বই পুলিশ, প্রতীকী ছবিImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 27, 2026 | 10:18 PM

কলকাতা: মুম্বইয়ে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল। সেখান থেকে পালিয়ে এসে অভিযুক্ত আশ্রয় নিয়েছিল কলকাতায়। কিন্তু এত সবের পরও লাভ হল না কিছুই। পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই পুলিশের একটি দল তিলজলায় আসে। তারপর আধিকারিকরা সেখানকার জি.জে.খান রোড এলাকা থেকে শনিবার তাঁকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হাসান নুর আলম। অভিযোগ, হাসান নুর আলমের স্ত্রীর সঙ্গে আরবাজ নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর সেই আক্রোশ থেকেই আরবাজকে খুন করে স্বামী হাসান নুর বলে খবর। এরপরই মুম্বইয়ের মুনড্রা থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে মুম্বই পুলিশ গোপন সূত্রে জানতে পারে,ঘটনার পর হাসান নুর আলম কলকাতায় পালিয়ে এসেছে। আশ্রয় নিয়েছে তিলজলা এলাকায়। সেখানেই লুকিয়ে রয়েছে অভিযুক্ত।

এরপর লাগাতার তল্লাশি চালিয়ে তিলজলা এলাকা থেকে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এরপর সোমবার ধৃতকে আলিপুর আদালতে হাজির করে মুম্বই নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী দল। তদন্তকারীদের সূত্রের দাবি, আরবাজকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছিল। অভিযুক্তকে মুম্বইয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।

 

 

 

Follow Us