
কলকাতা: চৈত্রে দফায়-দফায় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি হবে। তবে তার আগে সোমবার সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী এইসব জেলায়।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ ঢুকতে শুরু হয়েছে। এর জেরে বীরভূম,পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, ঝাড়গ্রাম,বাঁকুড়া,পুরুলিয়ায়, পূর্ব বর্ধমানেও সতর্কতা রয়েছে। ঘনঘন বাজ পড়তে পারে। কোনও-কোনও জায়গায় শিলাবৃষ্টিরও হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামিকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
দক্ষিণের ৪ জেলায় কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।মঙ্গলবারের বৃষ্টির পর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকার ইঙ্গিত।
অন্য়দিকে, দক্ষিণবঙ্গেও আবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দক্ষিণের ৪ জেলায় কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।