Dr Mani Chetri Passes Away: ১০৬ বছরে নিভল আলো, প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক মণি ছেত্রী

Padma Shree Awardee Mani Chetri: চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৭৪ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। ১৯৮২ সালে তিনি অবসর নেন। তবে পেশাদারিত্ব ও রোগীদের সেবার দায়িত্ব ছাড়তে পারেননি। অবসরের পরও চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Dr Mani Chetri Passes Away: ১০৬ বছরে নিভল আলো, প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক মণি ছেত্রী
প্রয়াত প্রখ্যাত চিকিৎসক মণি ছেত্রী।Image Credit source: Website

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 06, 2026 | 7:46 AM

কলকাতা: চিকিৎসা জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন পদ্মশ্রী প্রাপক এই চিকিৎসক। নামকরা সকল চিকিৎসকদের ‘স্যর’ হিসেবে পরিচিত ছিলেন। রবিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৬ বছর।

১৯২০ সালের ২৩ মে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জন্ম গ্রহণ করেন মণি ছেত্রী।  ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (সমতুল্য) পাস করেন। এরপর এমডি ও এমআরসিপি ডিগ্রিও অর্জন করেন তিনি।

রাজ্যের অন্যতম উৎকর্ষ কেন্দ্র এসএসকেএম হাসপাতালে সার্জেন-সুপারিনটেনডেন্ট পদে ছিলেন মণি কুমার ছেত্রী। আইপিজিএমইআরে কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের প্রফেসর-ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন। তিনি ছিলেন রাজ্যের প্রাক্তন  মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চিকিৎসক।

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৭৪ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। ১৯৮২ সালে তিনি অবসর নেন। তবে পেশাদারিত্ব ও রোগীদের সেবার দায়িত্ব ছাড়তে পারেননি। অবসরের পরও চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদও সামলেছেন তিনি। তৈরি করেছেন একাধিক চিকিৎসা কেন্দ্র ও পরিকাঠামো।

কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে আঘাত প্যান ডঃ মণি ছেত্রী। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি বাড়ি ফিরলেও শয্যাশায়ী হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

Follow Us