Tiljala Fire: তিলজলার ঘটনায় সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি

Tiljala Fire:এরপর বিকেল হতেই দেখা গেল তিলজলায় হাজির হল বুলডোজার। যে কারখানায় এই ঘটনা ঘটেছে তা ভাঙার কাজ শুরু হয়। ব্লিডিং প্ল্যান না থাকার কারণেই এই নির্দেশ। বস্তুত, মঙ্গলবার বিকেলে আগুন লেগে যায় ওই ব্লিডিংয়ের একটি গুদাম ঘরে। আগুনে ঝলসে মৃত্যু হয় দুজনের।

Tiljala Fire: তিলজলার ঘটনায় সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি
তিলজলায় আগুনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 14, 2026 | 9:20 AM

কলকাতা: তিলজলায় (Tiljala) একটি গুদামে আগুন ধরে গিয়ে মৃত্যু হয়েছিল দু’জনের। আহত হয়েছিলেন একাধিক। সেই ঘটনায় পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই ঘটনায় বড় পদক্ষেপ। সূত্রের খবর, প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি তথা স্টেশন অফিসার গৌতম দাসকে (Gautam Das) সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দমকল দফতর।

মূলত, সার্বিক নজরদারি, পরিদর্শন ও অগ্নি-নিরাপত্তা বিধি কার্যকর করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ ওঠে। সূত্রের খবর, সাসপেনশন চলাকালীন গৌতম দাস ফায়ার হেডকোয়ার্টারে সংযুক্ত থাকতে পারবেন না।সূত্রের খবর, এই সংক্রান্ত ইতিমধ্যে নির্দেশিকা জারি করছে দমকল দফতর।

গতকাল একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি বলেন, “গতকাল তিলজলা থানায় ২ জন মারা যান এবং ৪ জন আহত হন । আজ ফার্স্ট কমিটির রিপোর্ট চাওয়া হয়েছিল। আজ রিপোর্টে যা পাওয়া গিয়েছে সেটি একটি অশনি সংকেত। কারখানার কোনও বিল্ডিং প্ল‍্যান নেই। তিলজলা পিএস কেস নম্বর ২২৬। আজ দুজনকে গ্রেফতার করেছি। সিএসসিকে বিদ‍্যুৎ সচিবের মাধ্যমে যাতে এরকম সব জায়গায় কানেকশন কেটে দেওয়া হয়। কলকাতা পুরসভাকে বলা হয়েছে, এই ধরনের অবৈধ কারখানার জলের লাইন কেটে দিতে।”

এরপর বিকেল হতেই দেখা গেল তিলজলায় হাজির হল বুলডোজার। যে কারখানায় এই ঘটনা ঘটেছে তা ভাঙার কাজ শুরু হয়। ব্লিডিং প্ল্যান না থাকার কারণেই এই নির্দেশ। বস্তুত, মঙ্গলবার বিকেলে আগুন লেগে যায় ওই ব্লিডিংয়ের একটি গুদাম ঘরে। আগুনে ঝলসে মৃত্যু হয় দুজনের।

 

 

 

 

Follow Us