Rain Forecast: ধেয়ে আসছে বৃষ্টি, কিছুক্ষণের মধ্যেই ভিজবে এই জেলাগুলি

Rain Forecast: বৃষ্টির জেরে তাপমাত্রার সাময়িক পতন হতে পারে তবে বড়সড় হেরফের দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। বুধবার থেকে গোটা রাজ্যেই নতুন করে তাপপ্রবাহ শুরুর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Rain Forecast: ধেয়ে আসছে বৃষ্টি, কিছুক্ষণের মধ্যেই ভিজবে এই জেলাগুলি
প্রতীকী ছবি Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Apr 23, 2024 | 10:30 PM

কলকাতা: অবশেষে খানিক স্বস্তির খবর। তীব্র গরমের মধ্যেই ভিজতে চলছে দুই জেলা। পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ২-৩ ঘণ্টার মধ্যে ২ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রার সাময়িক পতন হতে পারে তবে বড়সড় হেরফের দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। বুধবার থেকে গোটা রাজ্যেই নতুন করে তাপপ্রবাহ শুরুর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে ফের ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। 

বুধবার মোট ১১ জেলায় থাকছে তাপপ্রবাহের সতর্কতা। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলা। তবে বুধবার তাপপ্রবাহের হাত থেকে মুক্তি মিলবে হাওড়া, কলকাতার। তবে সবথেকে বেশি তাপমাত্রার বৃদ্ধি দেখা যাবে সপ্তাহান্তে। তাপমাত্রার বড় লাফ দেখা যেতে পারে শুক্র ও শনিবার। 

তবে বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জলপাইগুড়ি ছাড়া অন্যান্য নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় খাকবে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার দিনভর তাপপ্রবাহের পরিস্থিতি বজায় ছিল। একই ছবি দেখা যাবে বুধবারও। 

Follow Us