Red Alert in West Bengal: আরও ৩ দিন লাল সতর্কতা, প্রবল বৃষ্টি হবে এই জেলাগুলিতে

Rain Forecast in Bengal: মৌসুমী অক্ষরেখা বর্তমানে পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এটি হরিয়ানা ও উত্তর প্রদেশের উপর দিয়ে রয়েছে। রবিবার যোগ দিবসের দিন কলকাতাতেও ভালোই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Red Alert in West Bengal: আরও ৩ দিন লাল সতর্কতা, প্রবল বৃষ্টি হবে এই জেলাগুলিতে
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jun 20, 2026 | 11:46 AM

কলকাতা: উত্তরবঙ্গে রাতভর প্রবল বর্ষণ। আরও ৩ দিন সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। হড়পা বানের সতর্কবার্তা জারি হয়েছে। ৩ দিন লাল সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এদিন লাল সতর্কতা থাকছে কোচবিহারে। একদিনে ২০০ মিমি-র বেশি বৃষ্টিও হতে পারে ডুয়ার্সে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি। কমলা সতর্কতা হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়। দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমানেও আজ কমলা সতর্কতা থাকছে। 

এই জেলাগুলিতে দুপুরে ও রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। ফের বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমেছে। কিন্তু মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়বে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে দু’ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৯২ থেকে ৯৯ শতাংশের মধ্যে। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৪৮.২ মিলিমিটার।

মৌসুমী অক্ষরেখা বর্তমানে পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এটি হরিয়ানা ও উত্তর প্রদেশের উপর দিয়ে রয়েছে। রবিবার যোগ দিবসের দিন কলকাতাতেও ভালোই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়াতে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

Follow Us