Sanchita Kumar Resigns: নিয়োগ করেছিলেন মমতা, এবার বড় সিদ্ধান্ত রাজীব কুমারের স্ত্রীর

Rajeev Kumar's wife resigns: মাস আড়াই আগে রাজ্যে পালাবদলের পর মমতার সরকারের আমলে বিভিন্ন কমিটিতে মনোনীত সদস্যদের অনেকেই পদত্যাগ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন আমলা ইস্তফা দেন। রাজীব কুমার স্ত্রী সঞ্চিতা কুমার কী করবেন, তা নিয়ে কিছুদিন ধরে জল্পনা বাড়ছিল।

Sanchita Kumar Resigns: নিয়োগ করেছিলেন মমতা, এবার বড় সিদ্ধান্ত রাজীব কুমারের স্ত্রীর
রাজ্যের তথ্য কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারের (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 29, 2026 | 12:22 PM

কলকাতা: বছর খানেক আগেই তাঁকে রাজ্যের তথ্য কমিশনের সদস্য করেছিল তৎকালীন তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর এবার সেই সদস্যপদ ছাড়লেন সঞ্চিতা কুমার। তাঁর আরও একটা পরিচয় রয়েছে। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি তথা তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী। মঙ্গলবার রাজ্যপাল আরএন রবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সঞ্চিতা।

গত বছরের মার্চে রাজ্যের তথ্য কমিশনের সদস্য হিসেবে সঞ্চিতা কুমারকে মনোনীত করেছিল তৎকালীন মমতার সরকার। তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মতি দিয়েছিলেন। সেইসময় বাংলার ডিজিপি ছিলেন রাজীব কুমার। তাঁর স্ত্রীকে তথ্য কমিশনের সদস্য করা নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন।

মাস আড়াই আগে রাজ্যে পালাবদলের পর মমতার সরকারের আমলে বিভিন্ন কমিটিতে মনোনীত সদস্যদের অনেকেই পদত্যাগ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন আমলা ইস্তফা দেন। রাজীব কুমার স্ত্রী সঞ্চিতা কুমার কী করবেন, তা নিয়ে কিছুদিন ধরে জল্পনা বাড়ছিল। অবশেষে রাজ্যের তথ্য কমিশনের সদস্যপদে ইস্তফা দিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন তিনি। নবান্নের একাংশ পদাধিকারীদের মতে, এই ইস্তফা প্রত্যাশিতই ছিল।

রাজীব কুমার রাজ্যের ডিজিপি থাকার সময় থেকেই তাঁর সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে বিরোধীরা সরব ছিল। তার পর রাজীব কুমার অবসর নেওয়ার পরই চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তাঁকে রাজ্যসভার সাংসদ নির্বাচনে প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন তিনি।

রাজ্যে পালাবদলের পর তৃণমূলে ভাঙন শুরু হয়। লোকসভার ২০ জন সাংসদ এনসিপিআই-যে যোগ দেন। রাজ্যসভা থেকেও একের পর এক তৃণমূল সাংসদ পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। এবং তাঁরা বিজেপি থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। আবার রাজীব কুমারের সঙ্গে রাজ্যসভাতে যাওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকও সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। তার পর তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। একের পর এক সাংসদ তৃণমূল ছাড়লেও মমতার সঙ্গেই রয়েছেন রাজীব। গত ২১ জুলাই তৃণমূল শহিদ দিবসের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। এই পরিস্থিতিতে তাঁর স্ত্রীর তথ্য কমিশনের সদস্যপদ ছাড়ার কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us