Firhad and Ritabrata: ‘আসল তৃণমূলে’ সংখ্যা বেড়ে ৬৪! তবে কি ফিরহাদও সই করলেন? ঋতব্রত বললেন…

ইতিমধ্যেই এই ঋতব্রত ও তাঁর অপর সঙ্গী তথা বিধায়ক সন্দীপন সাহাকে (Sandipan Saha) বহিষ্কৃত করেছে তৃণমূল (TMC)। সেই বহিষ্কৃত বিধায়কদের পাশে যখন বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের যোদ্ধা ফিরহাদ হাকিম, তখন প্রশ্ন এবং চর্চা যে হবে তা বলার অন্ত নেই।

Firhad and Ritabrata: আসল তৃণমূলে সংখ্যা বেড়ে ৬৪! তবে কি ফিরহাদও সই করলেন? ঋতব্রত বললেন...
ঋতব্রতর সঙ্গে ফিরহাদ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 08, 2026 | 9:23 PM

কলকাতা: একটা ছবি, আর তাতে হইচইয়ের অন্ত নেই। কারণ, তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রয়েছেন ফিরহাদ হাকিম। আপাতত দৃষ্টিতে কোনও সমস্যা ছিল না, যদি না ভোটে হারার পর নতুন করে তৃণমূল ব্লক তৈরি না করতেন ঋতব্রতরা। ইতিমধ্যেই এই ঋতব্রত ও তাঁর অপর সঙ্গী তথা বিধায়ক সন্দীপন সাহাকে (Sandipan Saha) বহিষ্কৃত করেছে তৃণমূল (TMC)। সেই বহিষ্কৃত বিধায়কদের পাশে যখন বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের যোদ্ধা ফিরহাদ হাকিম, তখন প্রশ্ন এবং চর্চা যে হবে তা বলার অন্ত নেই।

কী কথা হল ববি আর ঋতব্রতর?

এই নিয়ে ফিরহাদ হাকিম কোনও মন্তব্য না করলেও। পরে সাংবাদিকদের সামনে হাজির হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, “ফিরহাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৯৮ সাল থেকে আমি চিনি তাঁকে। আজ কথা বলতে এসেছিলেন। অনেক পুরনো কথা হল। শামিম আহমেদও এসেছিলেন।” এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, ববি বিরোধী দলনেতার প্রস্তাবে সই করেছে কি না। ঋতব্রত তখন বলেন, “এরপর আর কেউ সই করবে না। সই জমা দেওয়া হয়ে গিয়েছে। যে যোগ দেবে তিনি ব্যক্তিগতভাবে স্পিকারকে চিঠি দিতে পারেন।” তবে, ফিরহাদ চিঠি দিচ্ছেন নাকি তা খোলসা করেনি।

এ দিকে, সূত্রের খবর ঋতব্রতর তৈরির নব তৃণমূল ব্লকে আরও চারজন বিধায়ক যোগ দিয়েছেন বলে খবর। সব মিলিয়ে সংখ্যাটা ৬৪-তে দাঁড়িয়েছে। তবে,কারা এই চারজন তা জানা যায়নি।

Follow Us