Ritabrata Banerjee: ‘ফ্রি প্যালেস্তাইন কবে থেকে দেশবিরোধী স্লোগান হল?’, বিদেশ মন্ত্রকের বক্তব্য তুলে ধরলেন ঋতব্রত

WB Assembly: ঋতব্রত এদিন কৃষ্ণ চৈতন্য় ও বিবেকানন্দের পাশাপাশি হাজি ওয়ারিশ আলি শাহের কথা উল্লেখ করতে বলেন মুখ্যমন্ত্রীকে। বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, ওয়ারিশ আলি ছিলেন সুফি সাধক, যার অনুগামীরা মক্কায় তীর্থ করতে যান গেরুয়া বসন পরে।

Ritabrata Banerjee: ফ্রি প্যালেস্তাইন কবে থেকে দেশবিরোধী স্লোগান হল?, বিদেশ মন্ত্রকের বক্তব্য তুলে ধরলেন ঋতব্রত
Image Credit source: TV9 Bangla

Sep 10, 2026 | 7:32 PM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে বারবার দেওয়ালে লেখা স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিষেণজির পক্ষে লেখা স্লোগান যে আর বরদাস্ত করা হবে না, সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। সেই স্লোগান নিয়েই এবার বিধানসভায় পাল্টা প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবারের বিশেষ অধিবেশনে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, কোনও দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। এই প্রসঙ্গে ঋতব্রত বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, ফ্রি প্যালেস্টাইন কোথা থেকে দেশবিরোধী স্লোগান হল?”

বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং ২০২৫ সালের অগস্ট মাসের ৮ তারিখ কী বলেছিলেন, সে কথা উল্লেখ করেন ঋতব্রত। তিনি মনে করিয়ে দেন, কেন্দ্রীয় মন্ত্রী সংসদে দেওয়া জবাবে বলেছিলেন, রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইনের সদস্যপদে সম্মতি রয়েছে ভারতের।

এছাড়া, ঋতব্রত এদিন কৃষ্ণ চৈতন্য় ও বিবেকানন্দের পাশাপাশি হাজি ওয়ারিশ আলি শাহের কথা উল্লেখ করতে বলেন মুখ্যমন্ত্রীকে। বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, ওয়ারিশ আলি ছিলেন সুফি সাধক, যার অনুগামীরা মক্কায় তীর্থ করতে যান গেরুয়া বসন পরে। এ কথা শুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জবাব দিতে গেলে, ঋতব্রত বলেন, “আখরুজ্জামান, ববি হাকিমই আমাকে পয়েন্টটা দিলেন।”

এদিন পেশ হওয়া কলেজ-বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল নিয়ে প্রশ্ন তোলেন ঋতব্রত। তাঁর বক্তব্য, “এই বিল রাজনৈতিক উদ্দেশে ব্যবহৃত হলে সমস্যা আছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us