Kolkata Rain Update: কলকাতায় কালবৈশাখীর রুদ্ররূপ, ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝড়, প্রবল দুর্যোগ শহরে

West Bengal Weather Update: ঝড়-বৃষ্টির জেরে ইতিমধ্যেই রাস্তায় জায়গায় জায়গায় ভেঙে পড়েছে গাছ। উড়ে গিয়েছে নবান্নের বেশ কিছু টিনের শেড। হাইকোর্ট চত্বরেও কিছু ভেঙে পড়ে আইনজীবীদের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পার্ক স্ট্রিট, ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট...সব জায়গায় একই ছবি।

Kolkata Rain Update: কলকাতায় কালবৈশাখীর রুদ্ররূপ, ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝড়, প্রবল দুর্যোগ শহরে
ঝড়-বৃষ্টি কলকাতায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 23, 2026 | 4:33 PM

কলকাতা: প্রবল দুর্যোগ। মঙ্গলবার দুপুরেই নামল আঁধার। আষাঢ় মাসে কালবৈশাখীর রুদ্ররূপ দেখল শহর। সেইসঙ্গে কলকাতা-সহ  জেলায় জেলায় তুমুল ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির (Kolkata Rain Update) পূর্বাভাস আগেই দিয়েছিল। সেই পূর্বাভাস মিলিয়েই এদিন দুপুরে বৃষ্টি নামল শহরজুড়ে। বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়। ঘণ্টায় ৭৫ কিমি বেগে কালবৈশাখী দাপট। ঝড়-বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেশ কিছু রাস্তায় জল জমেছে। রাস্তায় রাস্তায় ভেঙে পড়েছে গাছ। হাইকোর্ট চত্বর, পার্ক স্ট্রিট, ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট…সর্বত্র একই ছবি। গাছ ভেঙে পড়ে প্রচুর গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।

আবহাওয়া (West bengal Weather Update) দফতর জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। আগামিকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ কয়েক জায়গায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর বৃষ্টি হতে পারে কলকাতা-সহ একাধিক জেলায়।

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত পাহাড় ও ডুয়ার্সে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ঝড়-বৃষ্টির জেরে রাস্তায় রাস্তায় ভেঙে পড়েছে গাছ। হাইকোর্ট চত্বরে প্রচুর গাছ উপড়ে পড়েছে। গাছ উপড়ে অনেক গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছ কেটে রাস্তা সাফাইয়ের কাজ চলছে। এদিকে, গাছ ভেঙে পড়েছে ইডেন, ধর্মতলা থেকে পার্ক স্ট্রিটে। বেশ কয়েক জায়গায় রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে বলে খবর।

Follow Us