Howrah Metro: লম্বা লাইন, হাতে ছোট্ট ব্যাগ! কোনওভাবেই লাগেজ স্ক্যানিং করতে চাইছিলেন না, হাওড়া মেট্রো স্টেশনে যা ঘটল, তা সচরাচর শোনা যায় না!

Howrah Silver Seized: নিরাপত্তারক্ষীরা আটকান। তাঁকে বারবার লাগেজ স্ক্যানিংয়ের জন্য বলা হয়। কিন্তু তিনি ব্যাগ স্ক্যানিং করতে কোনওভাবেই চাইছিলেন না। এই নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা কাটাকাটিও হতে থাকে তাঁর। তখন চলে আসেন উচ্চ পদস্থ কর্তারা। তাঁরাও এসে বলেন, ব্যাগটি স্ক্যানারে ঢোকাতেই হবে।

Howrah Metro: লম্বা লাইন, হাতে ছোট্ট ব্যাগ! কোনওভাবেই লাগেজ স্ক্যানিং করতে চাইছিলেন না, হাওড়া মেট্রো স্টেশনে যা ঘটল, তা সচরাচর শোনা যায় না!
হাওড়া মেট্রো (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2026 | 5:20 PM

কলকাতা: যাত্রীদের ভিড়েই মিশে ছিলেন তিনি। ব্যস্ততম সময়। স্ক্যানিংয়ে ব্যাগ দিচ্ছিলেন প্রত্যেক যাত্রী। কিন্তু সে সময়ে ব্যাগ স্ক্যানিংয়ে না দিয়েই পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। নিরাপত্তারক্ষীরা আটকান। তাঁকে বারবার লাগেজ স্ক্যানিংয়ের জন্য বলা হয়। কিন্তু তিনি ব্যাগ স্ক্যানিং করতে কোনওভাবেই চাইছিলেন না। এই নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা কাটাকাটিও হতে থাকে তাঁর। আরপিএফের দাবি, তিনি অজুহাত দিতে থাকেন, অনেক লাইন করেছে, তার ছোট্ট ব্যাগ। তখন চলে আসেন উচ্চ পদস্থ কর্তারা। তাঁরাও এসে বলেন, ব্যাগটি স্ক্যানারে ঢোকাতেই হবে। তখনও ওই ব্যক্তি অনড় থাকেন। সন্দেহ হওয়ায় ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের মধ্যে একটা কাপড় ছিল। সেই কাপড়ের প্যাঁচ খুলতেই উদ্ধার হয় রূপোর বাট।

হাওড়া মেট্রোয় প্রায় সাড়ে ৬ কেজি রূপোর বাট-সহ গ্রেফতার এক ব্যক্তি। মেট্রো স্টেশনে লাগেজ স্ক্যানিংয়ে বেজে উঠল অ্যালার্ম। ব্যাগ তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১৪ লক্ষ টাকার রূপো। অভিযুক্তকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিল RPF।

কোথা থেকে ওই ব্যক্তি রূপো নিয়ে আসছিলেন, তা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি কোনও সঠিক উত্তর দিতে পারেননি। ওই রূপো যে তাঁর, সে স্বরূপ কোনও প্রমাণও তিনি দিতে পারেননি, কোনও কাগজপত্রও দেখাতে পারেননি। ওই রূপো তিনি কোথা থেকে আনছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে রেলস্টেশনে এই ধরনের ঘটনা ঘটে। তবে মেট্রো স্টেশনে এই ঘটনা সচরাচর দেখা যায় না, মেট্রো আধিকারিকদেরই একাংশ।

Follow Us