Sujit Bose Bail Hearing: ‘ইডি যে করছে অনৈতিক’, সুজিত বসুর জামিন মামলায় শুনানি শেষ

Sujit Bose Bail Hearing: আইনজীবীর যুক্তি, এই ধরনের কাজ ইডি কোনওভাবেই জাস্টিফায়েড করতে পারে না। ইডি এই মামলায় সুজিত বসুকে মাস্টার মাইন্ড দেখিয়েছে। অথচ ২০২৪-২৫ সালে সিবিআই-এর চার্জশিটে সুজিতের নামই আসেনি। তাঁর বক্তব্য, সুজিত বসুর বাড়ি তো কলকাতাতেই। তদন্তের স্বার্থে তাঁকে যখনই ডাকা হবে, তিনি আসবেন।

Sujit Bose Bail Hearing: ইডি যে করছে অনৈতিক, সুজিত বসুর জামিন মামলায় শুনানি শেষ
সুজিত বসুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 17, 2026 | 4:49 PM

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজিত বসুর জামিন মামলার শুনানি শেষ রায়দান স্থগিত। বিচারপতি শুভ্রা ঘোষ মামলার রায় দেবেন। সোমবার সুজিত বসুর আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি আদালতে সওয়াল করেন, তদন্ত ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তার পরেও জেলে আটকে রাখা হয়েছে? এটা অনৈতিক।

আইনজীবীর যুক্তি, এই ধরনের কাজ ইডি কোনওভাবেই জাস্টিফায়েড করতে পারে না। ইডি এই মামলায় সুজিত বসুকে মাস্টার মাইন্ড দেখিয়েছে। অথচ ২০২৪-২৫ সালে সিবিআই-এর চার্জশিটে সুজিতের নামই আসেনি। তাঁর বক্তব্য, সুজিত বসুর বাড়ি তো কলকাতাতেই। তদন্তের স্বার্থে তাঁকে যখনই ডাকা হবে, তিনি আসবেন। কিন্তু তারপরই বিচারপতি রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ।

ইডি-র অভিযোগ, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভায় ৩৪০ জন প্রার্থীর অবৈধ সুপারিশ করেছিলেন, যার মধ্যে ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে ২৮৪ জন চাকরি পান। তদন্তকারী সংস্থার দাবি, প্রাক্তন মন্ত্রীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ৮ কোটি ৮০ লক্ষ টাকার হদিশ মিলেছে এবং পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে। এর আগেও হাইকোর্টের তরফ থেকে ইডিকে প্রশ্ন করা হয় যে, প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে বা জেলে রেখে জিজ্ঞাসাবাদের আর কী প্রয়োজনীয়তা রয়েছে এবং এতে তদন্তে নতুন কী তথ্য উঠে আসবে? 

Loading...
Unable to load recommendations.
Follow Us