Summer Vacation: আপাতত খুলছে না স্কুল, গরমের ছুটি নিয়ে বড় নির্দেশিকা সরকারের

West Bengal School: আপাতত গরম কমার কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিসের আপডেট বলছে, তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। এই পরিস্থিতিতে স্কুল খোলা যাচ্ছে না। বুধবার ৪১টি দফতরের আধিকারিক এবং ৫ মন্ত্রী এবং ১৫ বিধায়কদের নিয়ে বৈঠক ছিল নবান্নে। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Summer Vacation: আপাতত খুলছে না স্কুল, গরমের ছুটি নিয়ে বড় নির্দেশিকা সরকারের
Image Credit source: PTI

May 13, 2026 | 5:11 PM

কলকাতা: ভোট মিটেছে। শুরু হয়েছে রাজ্যে নতুন সরকারের কার্যকলাপ। গত কয়েকদিন আগেই সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করা হয়। এবার স্কুল খোলার সময় হয়ে এসেছে। কিন্তু গরম কমেনি। তাই গরমের ছুটি আরও বাড়ানো হল। একসঙ্গে ১৪ দিন অতিরিক্ত ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

কবে খুলবে স্কুল

গত ১১ মে থেকে আগামী ১৬ মে পর্যন্ত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও ১৪ দিন ছুটি দেওয়া হবে স্কুলগুলিতে। অর্থাৎ ৩১ মে পর্যন্ত ছুটি থাকছে। ১৬-মের বদলে ১ জুন খুলছে স্কুল।

আপাতত গরম কমার কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিসের আপডেট বলছে, তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। এই পরিস্থিতিতে স্কুল খোলা যাচ্ছে না। বুধবার ৪১টি দফতরের আধিকারিক এবং ৫ মন্ত্রী এবং ১৫ বিধায়কদের নিয়ে বৈঠক ছিল নবান্নে। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গরমের ছুটি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা দফতরে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

এদিন আলোচনায় উঠে আসে যে রাজ্যে তিনটি ক্ষেত্রে অরাজকতা চলছে। শিক্ষা, ফিল্ম ইন্ডাস্ট্রি এবং স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কয়েকজন বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে এদিন। শিক্ষা ক্ষেত্রে স্বপন দাশগুপ্ত এবং ডক্টর শঙ্কর ঘোষকে শিক্ষা দফতরের সচিবের সঙ্গে বসে দু দিনের মধ্যে একটি স্বচ্ছ গাইডলাইন তৈরি করে স্থবিরতা থেকে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য দফতরের ক্ষেত্রে শ্বরদ্বত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রির অরাজকতা নিয়ে রুদ্রনীল, হিরণ, রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Follow Us