Suvendu Adhikari: আমি বুদ্ধবাবু বা আগের CM-কে দেখিনি ক্রেতা সুরক্ষা দফতরের কোনও কর্মসূচিতে গিয়েছেন: শুভেন্দু
CM Suvendu Adhikari: শুভেন্দু বলেন, "লক্ষ-লক্ষ মানুষের সম্পর্ক আছে এই দফতরের সঙ্গে। প্রতিদিন আনাজ কিনতে গিয়ে মানুষ ঠকছেন। ফ্ল্যাট কেনাবেচার প্রতারণা বড়। বিধাননগর পুলিশ ১০ দিন আগে রেইড করে অবাক। ১২০ জন গ্রেফতার হয়েছেন যাঁরা প্রতারণার জন্য গ্রেফতার হয়েছেন।"
কলকাতা: ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন করা হবে। হগ মার্কেটের সামনে থেকে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপস্থিত ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এক সপ্তাহ ধীরে এই কর্মসূচি চলবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী কী বললেন?
শুভেন্দু অধিকারী: হঠাৎ করে চিনি ও আনাজের দাম বাড়িয়ে দেওয়া। জানি রিটেলে কিছু দাম বেড়েছে। কিন্তু চালের দাম তো বাড়ার কথা নয় কারণ ওটা তো রাজ্যে উৎপাদিত হয়। বিভিন্ন খাবারের দোকানে রং মেশানো হচ্ছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে । সবজি মাছ তাজা দেখানোর জন্য যে রং ব্যবহার হচ্ছে সেটা করা যায় ওটা বিষ। নিষিদ্ধ রং দেওয়া হচ্ছে মিষ্টিতে একাংশের তরফে মুনাফার জন্য। কিছু অল্প পুলিশ আধিকারিক যুক্ত। কোথাও কনজ্যুমার অফিসার ফুড ইন্সপেক্টর যুক্ত থাকতে পারেন এর সঙ্গে। ওয়েও ব্যবস্থায় পছন ধরেছিল। তাই এক সপ্তাহ ব্যাপী ক্রেতা সুরক্ষা সপ্তাহ শুরু হলো আজ থেকে। ২০১৯ সালের আগে থেকে কার্যকর হওয়া আইন প্রচার প্রসারের জন্য এই সপ্তাহ।
শুভেন্দু অধিকারী: কয়েকদিন আগে সচিবালয়ে মিটিং করে ডেকেছিলাম রাজ্যের ফুড ডিপার্টমেন্ট , ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। সেখানে সাধারণ মানুষের নিত্য দিনের সমস্যার ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে সরকার এ ব্যাপারে আলোচনা হচ্ছে।
শুভেন্দু অধিকারী: বিধাননগর পুলিশ কমিশনারেট দশদিন আগে নিউটাউন এর একটি ঘরে রেট করে দেখেছে খাবার ডেলিভারি অ্যাপ এ ১২০ জনকে পাওয়া গেছে যারা ফলস বুকিং নিচ্ছে টাকা নিচ্ছে কিন্তু মাল দিচ্ছে না । তাই এটা উচিত যে ক্রেতা বিক্রেতাকে সুরক্ষিত ও সচেতন করা।
শুভেন্দু অধিকারী:রাজ্য জুড়ে ফ্ল্যাট কেনা বেচার যে প্রতারণা সেটা যে কত বড় মাপের সেটা সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবারে প্রমাণ মেলে। প্রতিদিন বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বুকিং এর ক্ষেত্রে কত ভাবে প্রতারিত করছে এর কোনো ব্যবস্থা ছিল না।
শুভেন্দু অধিকারী: কারণ রাজ্যে যেভাবে সর্বস্তরের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ ও সিলমোহর দেওয়া হয়েছিল তাতে ক্রেতা ও বিক্রেতা দুজনেই প্রতারিত হচ্ছিলেন।
শুভেন্দু অধিকারী: দাঁড়িপাল্লা উঠে গেছে প্রায় আধুনিক মানের মাপমান যন্ত্র নিয়ে গেলে দেখা যাবে রোজ আনাজ মাছ কিনতে গিয়ে প্রতারিত হচ্ছে বহু মানুষ। বড় মাপের দোকানের ক্ষেত্রে রশিদ দেওয়ায় প্রতারিত হয়।
শুভেন্দু অধিকারী: কারণ রাজ্যে যেভাবে সর্বস্তরের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ ও সিলমোহর দেওয়া হয়েছিল তাতে ক্রেতা ও বিক্রেতা দুজনেই প্রতারিত হচ্ছিলেন।
শুভেন্দু অধিকারী: আজ থেকে ক্রেতা সুরক্ষা দফতরের তরফে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ শুরু হচ্ছে। অবহেলিত দফতরের মধ্যে অন্যতম এই দফতর। কোনও সরকার ক্রেতা সুরক্ষা নিয়েছেন বা মুখ্যমন্ত্রী এই ধরনের কর্মসূচিতে এসেছেন এটা আমি আগে বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি । এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের সম্পর্ক আছে।