TMC Candidate : তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, কোয়েল মল্লিক, রয়েছে আরও বড় চমক!

TMC: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী করছেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক বাবুল সুপ্রিয়, মেনকা গুরু স্বামী। আর কোনও জল্পনা নেই, একেবারে ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস।

TMC Candidate : তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, কোয়েল মল্লিক, রয়েছে আরও বড় চমক!
তৃণমূলের রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক, রাজীব কুমারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 27, 2026 | 11:00 PM

কলকাতা: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী করছে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক বাবুল সুপ্রিয়, মেনকা গুরু স্বামী। আর কোনও জল্পনা নেই, একেবারে ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগেই সামাজিক মাধ্যমে পোস্ট করে তৃণমূল ঘোষণা করে, রাজীব কুমার রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হচ্ছেন। তাঁকে মনোনয়ন দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজীব কুমার, মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন পুলিশ কর্তা। তাঁর হয়ে ধরনাতেও বসতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীকে। তাঁকে এবার রাজ্যসভায় সাংসদ হিসাবে পেতে চাইছে তৃণমূল।

অন্যদিকে, বাবুল সুপ্রিয়কেও রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ জল্পনার অবসান, বাবুল সুপ্রিয় বিধানসভায় লড়ছেন না। তাঁকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। পাশাপাশি, কোয়েল মল্লিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। অভিনেত্রী, গুরুত্বপূর্ণ প্রযোজক, মল্লিকবাড়ির মেয়েকে রাজ্যসভায় সাংসদ করতে চায় তৃণমূল।

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় অনেকগুলো নাম নিয়ে আলোচনা চলছিল। TV9 বাংলায় প্রথম এই খবর করেছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবারে আর রাজ্যসভায় প্রার্থী হিসাবে মনোনয়ন পাবেন না। কারণ তিনি এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলে খবর। তাঁর জায়গায় কে হবেন প্রার্থী, মৌসম বেনজির নূরের জায়গায় কে প্রার্থী হবেন, তা নিয়ে একাধিক জল্পনা চলছিল। শুক্রবার সকালের দিকেও তৃণমূলের অন্দরমহল থেকে খবর আসে, হয়তো সুব্রত বক্সী আরও একবার প্রার্থী হতে পারেন। যদিও তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে একটা প্রশ্ন ছিল। কিন্তু দেখা গেল, একেবারে ফ্রেশ তালিকা প্রকাশ করল তৃণমূল।

প্রার্থীতালিকায় রাজীব কুমারের নাম একেবারেই বড় চমক, বলছে রাজনৈতিক মহলও। অন্যদিকে, মেনকা গুরুস্বামী, তিনি ইডি মামলায় সরকারি আইনজীবী ছিলেন, তাঁর মনোনয়নও রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। পাশাপাশি কোয়েল মল্লিককে প্রার্থী করার পিছনেও তৃণমূলের বড় বার্তা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। একাধিক মহলে টলি পাড়ায় দেখা গিয়েছে, নির্দিষ্ট শাসক ঘনিষ্ঠ কয়েকজন নেতাদের নিয়ে অভিযোগ করেন প্রযোজকরা, সেক্ষেত্রে মল্লিকবাড়ির মেয়েকে প্রার্থী করাও বড় বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।