TMC Rally Controversy: ‘তাহলে তো যে কেউ এসে ক্রসিং-এ দাঁড়িয়ে যাবে…’, কালীঘাট-তৃণমূলকে আইন বোঝাল পুলিশ

Trinamool Congress: মিছিলের অনুমতি দিয়ে কেন খারিজ, অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। আজ বিকেল তিনটের সময় মৌলালী মোড় থেকে মিছিল করার কথা ছিল। পুলিশ অনুমতি দিলেও পরে সেটা বাতিল করে। আজই শুনানির আর্জি তৃণমূলের।

TMC Rally Controversy: তাহলে তো যে কেউ এসে ক্রসিং-এ দাঁড়িয়ে যাবে..., কালীঘাট-তৃণমূলকে আইন বোঝাল পুলিশ
পুলিশের সঙ্গে বচসাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 25, 2026 | 2:52 PM

কলকাতা: তৃণমূলের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে তুমুল বচসা। কালীঘাট-তৃণমূলের তরফে মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি পাওয়ার পরও তা কেন বাতিল করা হল! সেই  প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু, শুনানি শুরু হওয়ার আগেই রাস্তার মাঝে পুলিশের সঙ্গে বচসা তৃণমূল নেতাদের। কালীঘাট তৃণমূলের তরফে বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীর, দোলা সেনরা ছিলেন রাস্তায়। তাঁদের থামাতে এগিয়ে যায় পুলিশ।

পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত মিছিল করার কথা ছিল তৃণমূলের। দলের দাবি, শনিবারের এই মিছিলের জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুমতি দেয় পুলিশ। পরে রাত ১১টায় অনুমোদন বাতিল করা হয়। কেন এভাবে বাতিল করা হল, তা জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সকালে সেই মামলা গৃহীত হয়েছে। কিন্তু শুনানি হওয়ার আগেই জমায়েত শুরু করেন দলের কর্মীরা। তাঁদের সরাতে যায় পুলিশ। তখনই শুরু হয় বচসা।

সবিস্তারে আসছে…

 

Follow Us