TMC on Jahangir Khan: জাহাঙ্গির লড়ছেন না কেন? অবশেষে মুখ খুলল তৃণমূল

মঙ্গলবার হঠাৎই দুপুর নাগাদ জাহাঙ্গির খান বসে সাংবাদিক বৈঠকে। সেখান থেকে তিনি বলেন, "ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী ২১ মে পুনর্নিবাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম।" এই সিদ্ধান্ত কার? সাংবাদিকের প্রশ্নে জাহাঙ্গীর এর উত্তর দেননি।

TMC on Jahangir Khan: জাহাঙ্গির লড়ছেন না কেন? অবশেষে মুখ খুলল তৃণমূল
জাহাঙ্গির খানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 19, 2026 | 6:08 PM

কলকাতা: মঙ্গলবার দুপুরে হঠাৎ সাংবাদিক বৈঠক করে ফলতার (Falta) তৃণমূল নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) জানান তিনি ভোটে লড়াই করছেন না। এরপর থেকেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত। তবে কি দল থেকেই তাঁকে নিষেধ করা হয়েছে? নাকি এটা সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত ভোটে না লড়ার? অবশেষে সেই বিষয়টিই বিবৃতি দিয়ে জানাল তৃণমূল (TMC)। এ দিন, এক্স হ্যান্ডেলে রাজ্যের প্রাক্তন শাসকদল লেখে,”নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাহাঙ্গির খানের ব্যক্তিগত সিদ্ধান্ত । দলের সিদ্ধান্ত নয়।”

আজ কী ঘটেছে?

মঙ্গলবার হঠাৎই দুপুর নাগাদ জাহাঙ্গির খান বসে সাংবাদিক বৈঠকে। সেখান থেকে তিনি বলেন, “ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী ২১ মে পুনর্নিবাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম।” এই সিদ্ধান্ত কার? সাংবাদিকের প্রশ্নে জাহাঙ্গীর এর উত্তর দেননি। তবে, আতর লাগানো, ইভিএম-এ টেপ লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন। কে বা কারা এই কাজ করেছে তার উত্তর দেননি।

এরপর কুণাল ঘোষ এই নিয়ে বিবৃতি দেন। বেলেঘাটার বিধায়ক বলেন, “পুষ্পা সে তো ঝুকেগা নেহি। পুষ্পা ভয় পাবেই বা কেন? তাহলে কি ভয়ের প্রশ্ন তৈরি করেছিল কি না সেটা প্রশ্ন। আর ভয়ের পরিবেশ তৈরি করলে সে কেন ভয় পেল এটাও একটা প্রশ্ন। এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতেছিলেন। ব্যাপারটা উনি বলতে পারবেন। এই প্রার্থী হাঁটাচলা করলে যেখানে বস…বস ভিডিয়ো আসত সে কেন ভয় পেলেন এটা তো দলের জন্য ভাল বিজ্ঞাপন নয়।”

Follow Us