WBSEDCL: আর ঝুলবে না কারেন্টের তার, রাজ্যের এই ৬ শহরে বিরাট পরিবর্তন আনছে সরকার

West bengal Electric Department: কাঁথি,এগরা,জলপাইগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার ও সিউড়ি—এই ৬ শহরকে প্রথম পর্যায়ের প্রকল্পে রাখা হয়েছে। WBSEDCL-এর প্রজেক্ট-৩ বিভাগ ইতিমধ্যেই ৬টি শহরের জন্য পৃথক ই-টেন্ডার আহ্বান করেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি ও এগরায় ওভারহেড নেটওয়ার্ক সরিয়ে মাটির নিচে কেবল বসানোর পরিকল্পনা।

WBSEDCL: আর ঝুলবে না কারেন্টের তার, রাজ্যের এই ৬ শহরে বিরাট পরিবর্তন আনছে সরকার
তার ঝুলছেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 06, 2026 | 12:16 PM

কলকাতা: রাস্তায় যেতে-যেতে মাথার উপর বিদ্যুতের তার আকছাড় ঝুলতে দেখা যায়। এর জেরে দুর্ঘটনা কম ঘটে না। বহুক্ষেত্রে বিশেষ করে ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুতের তার ঝুলে থাকে বলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই এবার নয়া পদক্ষেপ রাজ্য বিদ্যুৎ বিভাগের। রাজ্যের ছয় শহরে ঝুলন্ত তার অতীত। মাটির নিচ দিয়ে যাচ্ছে বিদ্যুৎ নেটওয়ার্ক। বিদ্যুৎ পরিকাঠাময় বড়োসড় আধুনিকীকরনের পথে রাজ্য।

কাঁথি,এগরা,জলপাইগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার ও সিউড়ি—এই ৬ শহরকে প্রথম পর্যায়ের প্রকল্পে রাখা হয়েছে। WBSEDCL-এর প্রজেক্ট-৩ বিভাগ ইতিমধ্যেই ৬টি শহরের জন্য পৃথক ই-টেন্ডার আহ্বান করেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি ও এগরায় ওভারহেড নেটওয়ার্ক সরিয়ে মাটির নিচে কেবল বসানোর পরিকল্পনা।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, বালুরঘাট ও আলিপুরদুয়ারেও একইভাবে বদলে যাবে বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্ক। বীরভূমের সিউড়ি শহরকেও আনা হয়েছে এই আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্পের আওতায়। মূলত, শহরের মাথার উপর থেকে বিদ্যুতের তারের জট সরিয়ে আধুনিক আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবস্থা—বিদ্যুৎ বণ্টন পরিকাঠামোর আধুনিকীকরণে বড় পদক্ষেপ করার লক্ষ্যই হল WBSEDCL-এর। আর সেই লক্ষ্যেই ইতিমধ্যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একসঙ্গে ৬ শহরে বিদ্যুতের ঝুলন্ত তার মাটির নীচে পাঠানোর প্রস্তুতি শুরু রাজ্যের।

Loading...
Unable to load recommendations.
Follow Us