West Bengal Weather Update: রোদ উঁকি দিতেই চড়ছে পারদ, তবে সপ্তাহন্তে আবার জারি অ্যালার্ট, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

Rainfall Forecast for Kolkata & West Bengal: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই গত সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়েছিল বাংলাজুড়ে। চৈত্রের গরমে এই বৃষ্টি কার্যত স্বস্তিই জুগিয়েছিল। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনই কাটছে না। নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে।

West Bengal Weather Update: রোদ উঁকি দিতেই চড়ছে পারদ, তবে সপ্তাহন্তে আবার জারি অ্যালার্ট, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 23, 2026 | 8:44 AM

কলকাতা: উইকএন্ড কেটেছে বৃষ্টিতে। নতুন একটা সপ্তাহ শুরু হল আজ থেকে। সকাল থেকে বেশ রোদ ঝলমলে আকাশ। তবে এই আকাশ দেখে ধোঁকা খাবেন না। এই সপ্তাহে আরও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। কোথায়, কবে বৃষ্টি হবে, জেনে নিন-

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই গত সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়েছিল বাংলাজুড়ে। চৈত্রের গরমে এই বৃষ্টি কার্যত স্বস্তিই জুগিয়েছিল। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনই কাটছে না। নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। এর প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে ফের দাপট বাড়বে ঝড়-বৃষ্টির। শুক্র-শনিবার গোটা রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা বাতাস, ঘনঘন বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

তবে বৃষ্টি হলেও গরমও কিন্তু বাড়তে চলেছে। এ বার কিছুটা হলেও বাড়বে গরম। আগামী চারদিনে বাংলায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস  তাপমাত্রা বাড়বে। তবে এখনই ভয়ঙ্কর কাঠফাঁটা গরমের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রিতে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৫ শতাংশ থাকবে। কলকাতায় আপাতত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণাতেও আকাশ শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানিও থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে আজও বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। তবে সপ্তাহন্তে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Follow Us