Weather Update: বৃষ্টি তো অনেক হল! এবার ঘুরছে আবহাওয়া, কী হবে আগামী কয়েকদিনে

Kolkata, West Bengal Weather Latest Update: জানা যাচ্ছে, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে কলকাতার তাপমাত্রার পারদ। তবে বৃষ্টি থেকেও এখনও অব্যাহতি মিলছে না। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather Update: বৃষ্টি তো অনেক হল! এবার ঘুরছে আবহাওয়া, কী হবে আগামী কয়েকদিনে
আবহাওয়ার আপডেটImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 12, 2026 | 2:32 PM

কলকাতা: টানা মনোরম আবহাওয়ায় এবার একটু ছেদ পড়তে চলেছে। গত কয়েকদিন ধরে পরপর বৃষ্টির আপডেট দিচ্ছিল হাওয়া অফিস। সকালে রোদ আর সন্ধ্যা গড়ালেই বৃষ্টি, এটাই ছিল নিত্যদিনের আবহাওয়া (Weather Update)। বৈশাখ শেষ হতে চললেও তেমন অস্বস্তিকর গরমের মুখোমুখি হতে হয়নি রাজ্যবাসীকে। তবে এবার পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করেছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাড়তে পারে ভ্যাপসা গরমের অস্বস্তিও। জানা যাচ্ছে, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে কলকাতার তাপমাত্রার পারদ। তবে বৃষ্টি থেকেও এখনও অব্যাহতি মিলছে না। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে পৌঁছবে কলকাতা-দমদমের পারদ। ৩৮ ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের তাপমাত্রা। তবে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মোটের উপর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকে জেলাগুলিতে।

Follow Us