Weather Update: রাস্তার জল নামেনি এখনও, আজও দক্ষিণবঙ্গের জন্য বড় পূর্বাভাস হাওয়া অফিসের

Heavy Rain Alert: এখনও কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। অতি ভারী বৃষ্টির ক্ষত এখনও শুকোয়নি। দমদম ও লাগোয়া অনেক এলাকা এখনও জলমগ্ন। কৈখালি, হলদিরামের রাস্তা এখনও জলের তলায়। তার জেরে কৈখালি থেকে হলদিরাম, চিনার পার্কের রাস্তায় তীব্র যানজট। ৩-৪ মিনিটের রাস্তা পেরোতে আধ ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে।

Weather Update: রাস্তার জল নামেনি এখনও, আজও দক্ষিণবঙ্গের জন্য বড় পূর্বাভাস হাওয়া অফিসের
আবহাওয়ার আপডেটImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2026 | 10:09 AM

কলকাতা: বিগত ১৫ বছর ধরে অনেক রোদ-জল মাথায় নিয়ে ২১ জুলাইয়ের (21 July) সভায় হাজির হতেন কর্মী-সমর্থকরা। কাকভেজা হয়ে বক্তৃতা দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি নামলে মমতা বলতেন,’ঈশ্বরের আশীর্বাদ’। এবার বদলেছে ২১ জুলাই। সেই মঞ্চ নেই, সেই সমর্থক নেই, এবার একুশে কি বৃষ্টি (Heavy Rain) নামবে? হাওয়া অফিসের রিপোর্ট বলছে, সেই সম্ভাবনা থাকছে আজ (মঙ্গলবার) দিনভর।

সোমবার তুমুল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। শুধুমাত্র দমদমেই সারাদিনে ১৬৩ মিলিমিটার বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয় জনজীবন। বৃষ্টি হয় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে। বিকেলের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হয়েছে। আজ, মঙ্গলবারও মৌসুমি অক্ষরেখায় সক্রিয় বর্ষা। ফলে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে।

এখনও শহরের রাস্তা জলের তলায়

মঙ্গলবার সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। এদিকে, এখনও কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। অতি ভারী বৃষ্টির ক্ষত এখনও শুকোয়নি। দমদম ও লাগোয়া অনেক এলাকা এখনও জলমগ্ন। কৈখালি, হলদিরামের রাস্তা এখনও জলের তলায়। তার জেরে কৈখালি থেকে হলদিরাম, চিনার পার্কের রাস্তায় তীব্র যানজট। ৩-৪ মিনিটের রাস্তা পেরোতে আধ ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে।

ভারী বৃষ্টির সতর্কতা

মঙ্গলবার কলকাতা, লাগোয়া জেলা, উপকূল, পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায়। বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কম রয়েছে। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।

Follow Us