Coconut cultivation subsidy: একটা নারকেল গাছ লাগালেই সরকার দেবে ৩৫০ টাকা, কী করতে হবে জেনে নিন

West Bengal Coconut Tree Subsidy: ভর্তুকির জন্য আবেদন করতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নিকটবর্তী ডেভেলপমেন্ট বোর্ড বা স্থানীয় ব্লক কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে। এর পাশাপাশি জমির পর্চা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর জমা দিতে হবে। ভর্তুকির টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।

Coconut cultivation subsidy: একটা নারকেল গাছ লাগালেই সরকার দেবে ৩৫০ টাকা, কী করতে হবে জেনে নিন
ফাইল ফোটোImage Credit source: TV9

Sep 04, 2026 | 11:16 PM

কলকাতা: আপনার বাড়ির আশপাশে কিছুটা জায়গা রয়েছে। নারকেল গাছ লাগাতে চান। কিংবা আপনার জমিতে নারকেল গাছ লাগাতে চান। তাহলে সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। একদম ঠিকই পড়ছেন। নারকেল গাছ লাগানোয় মানুষকে উৎসাহিত করতে ভর্তুকি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের বিশেষ প্রকল্পে প্রতিটি নারকেল চারার জন্য ৩৫০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাচ্ছে। কারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করবেন, সব জেনে নিন।

পশ্চিমবঙ্গে নারকেল চাষের প্রসার বাড়াতে নারকেল উন্নয়ন বোর্ড (CDB) এবং রাজ্য কৃষি দফতর যৌথভাবে নারকেলের চারাগাছ রোপণের ক্ষেত্রে বিশেষ এই ভর্তুকি দিচ্ছে। আধিকারিকরা বলছেন, একজন উদ্যোগী ৫ থেকে ৩২০টি নারকেলে চারা লাগাতে পারেন। প্রতিটি নারকেল চারা লাগানোর জন্য ৩৫০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। সাড়ে ৭ বিঘার বেশি জমি যাঁদের রয়েছে, তাঁরা নারকেল বাগান তৈরি করলে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। ভর্তুকির পূর্ণ সুবিধা পেতে সাধারণত সরকার অনুমোদিত উন্নত জাতের চারা বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তুকির জন্য আবেদন করতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নিকটবর্তী ডেভেলপমেন্ট বোর্ড বা স্থানীয় ব্লক কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে। এর পাশাপাশি জমির পর্চা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর জমা দিতে হবে। ভর্তুকির টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তবে চারা রোপণের সঠিক নিয়ম মানতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us