Old Age Pension: বর্ধিত হারে বার্ধক্য ভাতা কারা পাবেন, কারা পাবেন না, জেনে নিন

Old Age Pension Eligibility: শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভাতার ক্ষেত্রে বিগত সরকারের তৈরি ওয়েটিং লিস্ট বাতিল করা হচ্ছে। তিনি বলেন, "অগস্ট মাসে যে ভাতা বৃদ্ধি হয়েছে তা আজ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। অর্থাৎ আপনারা যাঁরা জুলাই মাস পর্যন্ত মাসে এক হাজার করে পেতেন তাঁরা আজ অগস্ট মাসের বেনেফিট হিসেবে দেড় হাজার করে পেলেন।"

Old Age Pension: বর্ধিত হারে বার্ধক্য ভাতা কারা পাবেন, কারা পাবেন না, জেনে নিন
কারা পাবেন বার্ধক্য ভাতা?Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 07, 2026 | 4:23 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানিয়ে দিয়েছেন, ভাতার ক্ষেত্রে তৃণমূলের আমলে তৈরি ওয়েটিং লিস্ট বাতিল করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে বার্ধক্য ভাতাও। তালিকা বাতিলের এই ঘোষণার পর থেকে অনেকের মনেই নানারকম প্রশ্ন তৈরি হয়েছে। তৃণমূল আমলে যাঁরা বার্ধক্য ভাতা পেতেন, তাঁরা কি বর্ধিত হারেই ভাতা পাবেন? নাকি তাঁদের আবার নতুন করে আবেদন করতে হবে? কারা বর্ধিত হারে বার্ধক্য ভাতা পাবেন, কারা পাবেন না, জেনে নিন।

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভাতার ক্ষেত্রে বিগত সরকারের তৈরি ওয়েটিং লিস্ট বাতিল করা হচ্ছে। তিনি বলেন, “অগস্ট মাসে যে ভাতা বৃদ্ধি হয়েছে তা আজ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। অর্থাৎ আপনারা যাঁরা জুলাই মাস পর্যন্ত মাসে এক হাজার করে পেতেন তাঁরা আজ অগস্ট মাসের বেনেফিট হিসেবে দেড় হাজার করে পেলেন।”

বর্ধিত হারে বার্ধক্য ভাতা কারা পাবেন?

রাজ্যে যাঁরা বার্ধক্য ভাতা পেতেন, তাঁরা সবাই বর্ধিত হারে ভাতা পাবেন
নতুন করে আবেদন করতে হবে না
জনকল্যাণ শিবিরে যাঁরা আবেদন করেছিলেন,তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে
ভেরিফিকেশন করে আগে টাকা দিতে হবে

কারা পাবেন না?

তৃণমূলের আমলে যাঁদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে, তাঁরা বার্ধক্য ভাতা পাবেন না।
মূলত, তৃণমূলের আমলে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের আবার নতুন করে আবেদন করতে হবে।
নতুন করে নতুন প্রাপকের ওয়েটিং লিস্ট তৈরি হবে।

নতুন করে কোথায় আবেদন করবেন?

জনকল্যাণ শিবিরে আবেদন করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বছর শেষে গ্রামপঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে দু’দিনের জনকল্যাণ শিবির হবে। সেখানে নতুন করে আবেদন নেওয়া হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us