West Bengal Weather Alert: তুমুল বৃষ্টি আসছে, ঘনঘন পড়বে বাজ, কোথাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলল আবহাওয়া অফিস?

Kolkata & West Bengal Rain Alert: আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে বাংলার দিকেই ফিরছে নিম্নচাপ। এই পুরনো নিম্নচাপেই ফের ভারী বৃষ্টির আশঙ্কা। আজ পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

West Bengal Weather Alert: তুমুল বৃষ্টি আসছে, ঘনঘন পড়বে বাজ, কোথাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলল আবহাওয়া অফিস?
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 07, 2026 | 2:40 PM

কলকাতা: কালো হয়ে এসেছে আকাশ। ঝেঁপে বৃষ্টি নামল বলে। আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল যে নতুন সপ্তাহের শুরুতেও বৃষ্টি হবে। সেই পূর্বাভাস অনুযায়ীই আজ, সোমবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। জারি হল সতর্কতা।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২টা থেকে বৃষ্টি নামতে চলেছে। কলকাতায় যেমন বৃষ্টি হবে, তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তাই আপাতত কংক্রিটের নীচে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

কেন আবার বৃষ্টি হবে?

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে বাংলার দিকেই ফিরছে নিম্নচাপ। এই পুরনো নিম্নচাপেই ফের ভারী বৃষ্টির আশঙ্কা। আজ পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হবে।

আগামিকাল দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বর্ধমান, বীরভূমে।  ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও।

বুধবার দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ পাহাড়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।  সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টি।

Loading...
Unable to load recommendations.
Follow Us