West Bengal Rainfall-Weather Alert: ঘুরে গেল নিম্নচাপ, সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি, উত্তরের মতো দক্ষিণবঙ্গও কি ভাসবে এবার?

West Bengal Weather Alert: বিগত কয়েকদিন ধরেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। গতকালই নিম্নচাপটি ওড়িশার দিকে চলে গিয়েছিল। দিঘা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এই গভীর নিম্নচাপ। তার জেরে ওড়িশাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

West Bengal Rainfall-Weather Alert: ঘুরে গেল নিম্নচাপ, সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি, উত্তরের মতো দক্ষিণবঙ্গও কি ভাসবে এবার?
জলমগ্ন শহর।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 06, 2026 | 10:26 AM

সৌভিক সরকারের ইনপুট

কলকাতা: সকাল থেকে আকাশের মুখভার।  লাগাতার বৃষ্টিতে ভাসছে কলকাতা (Kolkata Rain)। ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কখনও ঝিরিঝিরি, কখনও মুষলধারে নামছে বৃষ্টি। একটানা বৃষ্টির জেরে যান চলাচলও কিছুটা ধীর গতিতে হচ্ছে। আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

বিগত কয়েকদিন ধরেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। গতকালই নিম্নচাপ (Depression)-টি ওড়িশার দিকে চলে গিয়েছিল। দিঘা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এই গভীর নিম্নচাপ। তার জেরে ওড়িশাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। লেটেস্ট আপডেট অনুযায়ী, ওড়িশা হয়ে এখন মধ্য ভারতের পথে নিম্নচাপ। এই মুহূর্তে গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। 

দক্ষিণবঙ্গে বৃষ্টি-

তবে নিম্নচাপের জেরে আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজ, সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে।

আজ কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। আগামিকাল, মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে। উইকেন্ডে শুক্র শনিবার নাগাদ কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে।

বৃষ্টি কমলেই পাল্লা দিয়ে বাড়বে ভ্যাপসা গরম। তখন আবার নাজেহা দশা হবে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের।

উত্তরবঙ্গেও নামবে বৃষ্টি- 

দক্ষিণবঙ্গে যেখানে আগামিকাল থেকে বৃষ্টি কমবে, ঠিক উল্টো চিত্রটা উত্তরবঙ্গে। ধীরে ধীরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।বুধ-বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার অতি-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।

আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে।

মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে।

বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে সব জেলাতে।

শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কোচবিহার- এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

এদিকে, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বইও। সেখানে বৃষ্টি, জমা জল, গাছ ভেঙে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বন্ধ এক্সপ্রেসওয়ে, রেল চলাচলও বিপর্যস্ত হয়েছে। একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

Follow Us