West Bengal Weather Update: শক্তি ফিরে পেল বর্ষা, এখন থেকেই জারি অ্যালার্ট, কোন কোন জেলা ভাসবে তুমুল বৃষ্টিতে?

Heavy Rain in Bengal: এই সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি শুরু হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায়।

West Bengal Weather Update: শক্তি ফিরে পেল বর্ষা, এখন থেকেই জারি অ্যালার্ট, কোন কোন জেলা ভাসবে তুমুল বৃষ্টিতে?
তুমুল বৃষ্টি হবে বাংলায়?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 20, 2026 | 1:03 PM

কলকাতা: ঘূর্ণাবর্ত, নিম্নচাপের ঠেলায় মুখ ভার আকাশের। নতুন সপ্তাহ শুরু আজ থেকে, আর প্রথম দিন থেকেই বৃষ্টি শুরু। আজ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গও ভাসবে বৃষ্টিতে। কোথায়, কতটা বৃষ্টি হবে?

জুলাই মাসের শুরুতে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ ভেসেছিল। মাঝে গত সপ্তাহে সাময়িক বিরতি মিললেও, আবার এই সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হচ্ছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। জানা যাচ্ছে, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। সেই কারণেই উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

এই সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি শুরু হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায়।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উপকূল ও পশ্চিমাঞ্চলে। রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।

অন্যদিকে, আজও উত্তরবঙ্গের পাঁচ জেলায়- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে  কমলা সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

Follow Us