West Bengal Weather Update: ভ্যাপসা গরম থাকলেও বৃষ্টি থেকে মুক্তি নেই! আবার কবে থেকে ভারী বৃষ্টি শুরু, বলে দিল হাওয়া অফিস

Latest Weather Update: আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায়, বাড়বে ভ্যাপসা গরমও। বৃহস্পতিবার থেকে ফের উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather Update: ভ্যাপসা গরম থাকলেও বৃষ্টি থেকে মুক্তি নেই! আবার কবে থেকে ভারী বৃষ্টি শুরু, বলে দিল হাওয়া অফিস
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 09, 2026 | 12:58 PM

কলকাতা: বাংলার পিছু ছাড়ছে না বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই সপ্তাহের শুরুতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায়, বাড়বে ভ্যাপসা গরমও। বৃহস্পতিবার থেকে ফের উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা- দুটোই কমবে।

সিস্টেম-

বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের এলাকা বিস্তৃত থাকবে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূলে সক্রিয়। কাঁথির ওপর দিয়ে এই অক্ষরেখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

কলকাতার আবহাওয়া-

কলকাতায় আজ, রবিবার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা প্রবল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭১ শতাংশ থেকে ৯৭ শতাংশের মধ্যে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

দক্ষিণবঙ্গে গতকালের মতো আজও মেঘলা আকাশ থাকবে; বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সব জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আজ ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

আজ উত্তরবঙ্গে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সোমবার থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দু এক জায়গায়।

রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০-৪০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলুদ সর্তকতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

Loading...
Unable to load recommendations.
Follow Us