Rain in Bengal: বর্ষা এলেও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে? কেন এমন পরিস্থিতি?

Weather Department Update: দক্ষিণবঙ্গের পুরুলিয়ার কিছু অংশ ছাড়া বাকি সব জেলাতেই ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। হাওয়া অফিস বলছে, আগামী দু-তিন দিনে বর্ষা পুরুলিয়ার বাকি অংশেরর পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা এমনকী বিহারের বাকি অংশেও ঢুকে পড়বে। বলছে আবহাওয়া দফতর।

Rain in Bengal: বর্ষা এলেও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে? কেন এমন পরিস্থিতি?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jun 14, 2026 | 11:19 AM

কলকাতা: বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে। আপাতত স্থানীয় মেঘের বৃষ্টিই ভরসা দক্ষিণবঙ্গের, বলছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। 

এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়ার কিছু অংশ ছাড়া বাকি সব জেলাতেই ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। হাওয়া অফিস বলছে, আগামী দু-তিন দিনে বর্ষা পুরুলিয়ার বাকি অংশেরর পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা এমনকী বিহারের বাকি অংশেও ঢুকে পড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরম, অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকছেই। কারণ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬১ থেকে ৯৪ শতাংশের মধ্যে। ফলে প্যাচপ্যাচে গরমের হাত থেকে এখনই নিস্তার নেই। 

কলকাতার আকাশ এদিন মোটের উপর মেঘলাই থাকবে। অন্যান্য জেলার মতো এখানেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকছে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রতিদিনই ঝড়-বৃষ্টি হবে এমন নয়। তবে বিক্ষিপ্তভাবে সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। 

অন্যদিকে উত্তরবঙ্গে মোটের উপর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে সব জেলাতেই। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির মতো পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েরদিন। বৃহস্পতিবার পর্যন্ত একই ছবি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। বছরে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইবে। 

Follow Us