Kolkata Accident: মর্মান্তিক! রাস্তা পার হওয়ার সময় পিষে দিল বাস, মৃত্যু মহিলার

Bus Accident in Silpara: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিলপাড়ায় ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় সিগন্যাল বন্ধ ছিল। কিন্তু, মহিলা রাস্তার মাঝামাঝি পৌঁছতেই আচমকা সিগন্যাল খুলে যায়। ঠিক সেই সময় ঠাকুরপুকুরের দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ১২সি রুটের বাস। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

Kolkata Accident: মর্মান্তিক! রাস্তা পার হওয়ার সময় পিষে দিল বাস, মৃত্যু মহিলার
শিলপাড়ায় দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 08, 2026 | 3:17 PM

কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা (Kolkata Accident)। রাস্তা পার হওয়ার সময় প্রথমে বাসের ধাক্কা। তারপর চাকায় পিষে মৃত্যু হল এক মহিলার (Woman Death in Accident)। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানার শিলপাড়ার (Silpara Bus Accident) ডায়মন্ড হারবার রোডে। মৃত মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

ঠিক কীভাবে ঘটেছে দুর্ঘটনা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিলপাড়ায় ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় সিগন্যাল বন্ধ ছিল। কিন্তু, মহিলা রাস্তার মাঝামাঝি পৌঁছতেই আচমকা সিগন্যাল খুলে যায়। ঠিক সেই সময় ঠাকুরপুকুরের দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ১২সি রুটের বাস। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সরাসরি ওই মহিলাকে ধাক্কা মারে বাসটি। রাস্তায় ছিটকে পড়েন তিনি। তারপর বাসের চাকায় পিষে যান ওই মহিলা।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। দ্রুত তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বেহালায় একের পর এক দুর্ঘটনা

উল্লেখ্য, দিন কয়েক আগেই বেহালায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনাটি ঘটে বেহালা-চৌরাস্তার মাঝে অন্যতম ব্যস্ত এলাকা শিমুলতলায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, দুই বাসের রেষারেষিতে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে ওই ব্যক্তিকে। কয়েক বছর আগে চৌরাস্তায় লরির চাকায় পিষে এক ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। এদিকে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শহরজুড়ে বিভিন্ন জায়গায় সেফ ড্রাইভ, সেফ লাইভ কর্মসূচি পালন করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us