Latest Weather Update: আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি, বাংলায় ফের জারি সতর্কতা

Kolkata Weather Update: এ দিকে, ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অতিবৃষ্টির জেরে নদীতে জলস্তর ক্রমেই বাড়বে। তিস্তা তোর্সা রাইডাক জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শষ্য চাষের ক্ষতি হতে পারে।

Latest Weather Update: আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি, বাংলায় ফের জারি সতর্কতা
প্রবল বৃষ্টিImage Credit source: Sudipta Das/NurPhoto via Getty Images)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 02, 2026 | 12:13 PM

কলকাতা: শনিবার থেকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। তবে বৃষ্টি কমতে শুরু হবে শুক্রবার থেকে। অপরদিকে, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। সোমবার থেকে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থানে একটি নিম্মচাপ অবস্থান করছে। আর বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে সেই নিম্নচাপের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আজ রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদের মতো আট জেলায়
বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।

সোমবার থেকে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

অপরদিকে, রবিবার অতিভারী ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং,কালিম্পং কোচবিহারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার,জলপাইগুড়িতে। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে।

সোমবার ধীরে-ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং,আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। কোচবিহার ও কালিম্পং জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা।

এ দিকে, ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অতিবৃষ্টির জেরে নদীতে জলস্তর ক্রমেই বাড়বে। তিস্তা তোর্সা রাইডাক জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শষ্য চাষের ক্ষতি হতে পারে।

কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না হলেও সামান্য অস্বস্তি হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৪ শতাংশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us