
ছুটির বিকেলে অলস মেজাজে ক্যাফেতে বসে এক কাপ ঘন ফেনা ওঠা ক্যাপাচিনোতে চুমুক দেওয়ার অনুভূতিই আলাদা। কিন্তু প্রতিবার ক্যাফেতে গিয়ে দামি কফি খাওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার বাড়িতে কফি বানালে ক্যাফের মতো সেই তুলতুলে সাদা ফোম বা ফেনা তৈরি করাও বেশ শক্ত মনে হয়। বেশিরভাগেরই ধারণা, বিশেষ কফি মেসিন বা ফোমার ছাড়া হয়তো ক্যাফে স্টাইল কফি বানানো সম্ভব নয়। তবে কোনও আধুনিক মেসিন ছাড়াই কেবল রান্নাঘরের একটি বোতল বা প্লাস্টিকের বোতল ব্যবহার করেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম নিখুঁত, ঘন ফোমের ক্যাপাচিনো। জেনে নিন সেই বিশেষ কৌশল এবং সহজে ক্যাফে স্টাইল ক্যাপাচিনো বানানোর পদ্ধতি। ক্যাপাচিনোর আসল হল এর উপরিভাগের ঘন কফির ফেনা। এটি তৈরির জন্য কোনো ব্লেন্ডার বা মেসিনের প্রয়োজন নেই।
যা যা লাগবে—
ইনস্ট্যান্ট কফি পাউডার ২ চামচ, চিনি ২ চা চামচ (স্বাদমতো)ফুল ক্রিম দুধ ১ কাপ ইষৎদুষ্ণ, জল, ১ টেবিল চামচ কোকো পাউডার।
এভাবে তৈরি করুন—
প্রথমে একটি পাত্রে ১ কাপ ফুল ক্রিম দুধ মাঝারি আঁচে গরম হতে দিন। দুধ ফুটে উঠলে একটি উইস্ক (Whisk) বা হাতাতা দিয়ে দুধটি সামান্য ফেটিয়ে নিন, যাতে দুধেও হালকা ফেনা তৈরি হয়। কাপে কফি ক্রিম দেওয়া: যে কাপে কফি পরিবেশন করবেন, তাতে আগে থেকে বোতলে তৈরি করে রাখা কফির ঘন মিশ্রণটির অর্ধেক অংশ ঢালুন। এবার ওপর থেকে গরম দুধটি ধীরে ধীরে কাপের ধারে ঢালতে থাকুন। কফির ওপর দুধ পড়ার সাথে সাথে সুন্দর বাদামি ও সাদা রঙের স্তর তৈরি হবে। দুধ ঢালা হয়ে গেলে, বোতলে থাকা বাকি কফির ফোমটুকু কাপের ওপর চামচ দিয়ে আলতো করে ছড়িয়ে দিন। ওপর থেকে সামান্য কোকো পাউডার বা কফি পাউডার ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ক্যাফে স্টাইলের ধোঁয়া ওঠা ক্যাপাচিনো।