Bathing During Fever: জ্বর হলে কি স্নান করা উচিত?

fever health tips: স্নান করলে শরীর ফ্রেশ লাগে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে। সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জ্বর হলে কিছু নিয়ম মেনে স্নান করা সম্পূর্ণ নিরাপদ এবং তা শরীরকে আরাম দিতে সাহায্য করে। গ্যালারির পাতা উল্টে দেখে নিন জ্বর হলে কীভাবে ও কোন নিয়ম মেনে স্নান করা উচিত।

|

Sep 06, 2026 | 5:35 PM

1 / 8
 জ্বর এলে স্নান করা উচিত কি না—এই নিয়ে আমাদের মধ্যে নানারকম মতামত ও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকে মনে করেন জ্বর অবস্থায় গায়ে জল ঢাললে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বা ঠান্ডা লেগে পরিস্থিতি জটিল হতে পারে।

জ্বর এলে স্নান করা উচিত কি না—এই নিয়ে আমাদের মধ্যে নানারকম মতামত ও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকে মনে করেন জ্বর অবস্থায় গায়ে জল ঢাললে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বা ঠান্ডা লেগে পরিস্থিতি জটিল হতে পারে।

2 / 8

আবার অনেকের মতে, স্নান করলে শরীর ফ্রেশ লাগে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে। সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জ্বর হলে কিছু নিয়ম মেনে স্নান করা সম্পূর্ণ নিরাপদ এবং তা শরীরকে আরাম দিতে সাহায্য করে। গ্যালারির পাতা উল্টে দেখে নিন জ্বর হলে কীভাবে ও কোন নিয়ম মেনে স্নান করা উচিত—

3 / 8

জ্বরের সময় খুব ঠান্ডা বা অতিরিক্ত গরম জল দুটোই এড়িয়ে চলা উচিত। শরীর ধোয়ার জন্য সবসময় হালকা গরম বা ইষদুষ্ণ (Tepid) জল ব্যবহার করা নিরাপদ।

4 / 8

হালকা গরম জলে স্নান করলে শরীরের তাপমাত্রা হুট করে কমে না, বরং তা ধীরে ধীরে স্বাভাবিক হতে সাহায্য করে এবং পেশির ক্লান্তি দূর করে।

5 / 8

প্রচণ্ড জ্বরে অনেকেই মাথায় বা গায়ে ঠান্ডা জল দেন, যা একেবারেই অনুচিত। ঠান্ডা জল ব্যবহার করলে শরীরের ভেতরের তাপমাত্রা সাময়িকভাবে আরও বেড়ে যেতে পারে এবং কাঁপুনি আসতে পারে।

6 / 8

যদি স্নান করার মতো শারীরিক শক্তি না থাকে, তবে একটি পরিষ্কার তোয়ালে ইষদুষ্ণ জলে ভিজিয়ে পুরো শরীর ভালো করে মুছে নেওয়া (Sponge Bath) যেতে পারে।

7 / 8

স্নান করার সময় ঘরের ফ্যান বা এসি বন্ধ রাখুন, যাতে সরাসরি ঠান্ডা বাতাস গায়ে না লাগে। স্নানের ঘর থেকে বের হওয়ার সঙ্গেই সঙ্গেই তোয়ালে দিয়ে শরীর ভালো করে মুছে ফেলা জরুরি।

8 / 8

স্নান শেষ করার পরপরই সুতির ও আরামদায়ক পরিষ্কার পোশাক পরুন। অতিরিক্ত ভারী পোশাক পরবেন না, যাতে শরীরের তাপ স্বাভাবিকভাবে বের হতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us