
দৈনন্দিন রান্নাবান্নায় আমরা এমন অনেক জিনিসপত্র ব্যবহার করি, যেগুলোর বাংলা নাম আমাদের মুখে মুখে ঘুরলেও সঠিক ইংরেজি জানা থাকে না। চামচকে ইংরেজিতে ‘Spoon’ বলা শিখি শৈশবেই। কিন্তু যখনই কড়াই থেকে ডাল তোলার হাতা বা মাছ উল্টানোর খুন্তির প্রসঙ্গ আসে, অনেকেই থমকে যান!
ইংরেজি ভাষায় রান্নার প্রতিটি সরঞ্জামের আলাদা ও সুনির্দিষ্ট নাম রয়েছে। তাই কোনটা ‘Ladle’ আর কোনটা ‘Spatula’, তা জেনে নেওয়া দরকার:
১. ডাল বা ঝোল তোলার হাতা (Ladle):
যে হাতা দিয়ে ডাল, স্যুপ, বা ঝোলের মতো তরল খাবার পরিবেশন করা হয়, তাকে ইংরেজিতে বলা হয় Ladle বা লেডল। এটি সাধারণত বাটির মতো গর্তযুক্ত এবং লম্বা হাতল বিশিষ্ট হয়, যাতে সহজে কড়াই বা হাঁড়ির তলদেশ থেকে তরল তুলে নেওয়া যায়।
২. চ্যাপ্টা হাতা বা খুন্তি (Spatula):
মাছ ভাজা উল্টানো, পরোটা শেখা বা কড়াইতে কোনো কিছু নাড়াচাড়ার জন্য যে চ্যাপ্টা হাতা বা খুন্তি ব্যবহার করি, তার ইংরেজি হলো Spatula বা স্প্যাচুলা। সিলিকন, কাঠ বা স্টিল—যেকোনও উপাদানের চ্যাপ্টা চাটু বা খুন্তিকেই এই নামে ডাকা হয়।
ইংরেজি ভাষায় এই ছোট ছোট পার্থক্যগুলো জানা থাকলে গোটা বিশ্বের রেসিপি বোঝা যেমন সহজ হয়, তেমনই রান্নাবান্নার অভিজ্ঞতাও হয়ে ওঠে আরও স্মার্ট!