Roti Making Tips: হটপটে রুটি রেখেও শক্ত হয়ে যাচ্ছে? এই সহজ ট্রিকসে সারাদিন নরম ও তুলতুলে থাকবে

how to keep roit soft and hot: হটপটে রুটি রাখার কিছুক্ষণ পরেই তা ঘেমে গিয়ে নিচের রুটিটি স্যাঁতসেঁতে হয়ে নষ্ট হয়ে যায়, আর ওপরের রুটিগুলি শুকিয়ে শক্ত কাঠের মতো হয়ে যায়। শুধু হটপটে রুটি পুরে রাখাই যথেষ্ট নয়; সঠিক পদ্ধতি না মানলে হটপটের ভেতরের বাষ্পই রুটির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়।

Roti Making Tips: হটপটে রুটি রেখেও শক্ত হয়ে যাচ্ছে? এই সহজ ট্রিকসে সারাদিন নরম ও তুলতুলে থাকবে

|

Sep 18, 2026 | 4:13 PM

ব্যস্ত জীবনযাত্রায় সকালে উঠে একবারে সারাদিনের রুটি বানিয়ে রেখে দেওয়ার অভ্যাস অনেক গৃহস্থেরই রয়েছে। আর রুটি যাতে গরম ও নরম থাকে, তার জন্য সিংহভাগ মানুষই ভরসা রাখেন ফয়েল পেপার বা হটপট বা ক্যাসেরলের ওপর। তবে অনেকেই অভিযোগ করেন, হটপটে রুটি রাখার কিছুক্ষণ পরেই তা ঘেমে গিয়ে নিচের রুটিটি স্যাঁতসেঁতে হয়ে নষ্ট হয়ে যায়, আর ওপরের রুটিগুলি শুকিয়ে শক্ত কাঠের মতো হয়ে যায়। শুধু হটপটে রুটি পুরে রাখাই যথেষ্ট নয়; সঠিক পদ্ধতি না মানলে হটপটের ভেতরের বাষ্পই রুটির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়।

তবে কিছু ছোট ছোট কিচেন ট্রিকস মেনে চললেই সকালের বানানো ফুলকো রুটি রাত পর্যন্ত মাখনের মতো নরম ও গরম রাখা সম্ভব। জেনে নিন সেই সহজ উপায়গুলি—

১. হটপটে সোজা রুটি না রেখে সবসময় একটি পরিষ্কার ও খসখসে সুতির কাপড়ে (Cotton Cloth) রুটি মুড়ে তবেই হটপটে রাখুন। কাপড়টি যেন একটু মোটা হয়। এতে রুটির গরম বাষ্প কাপড়ে শুষে নেবে এবং ঘাম জমে রুটি ভিজে বা শক্ত হবে না।

২. তাওয়া থেকে নামানোর সঙ্গে সঙ্গেই গরম ধোঁয়া ওঠা রুটি সোজা হটপটে ঢুকিয়ে ঢাকা বন্ধ করবেন না। এতে অতিরিক্ত বাষ্প ঘামে পরিণত হয়ে নিচের রুটি নষ্ট করে। তাওয়া থেকে নামিয়ে কিছুক্ষণ সামান্য ধোঁয়া কমতে দিন, তারপর কাপড়ে মুড়ে হটপটে রাখুন।

৩ হটপটের একদম নিচে একটি কিচেন টিস্যু পেপার পেতে দিন। যদি সম্ভব হয়, একটি ছোট জালি বা স্ট্যান্ড রেখে তার ওপর সুতির কাপড়ে মোড়া রুটি রাখুন। এর ফলে হটপটের তলায় জমা হওয়া ঘামের জল সরাসরি রুটির সংস্পর্শে আসতে পারবে না।

৪. রুটি সেঁকার পরপরই ওপরে একদম সামান্য ঘি বা মাখন লাগিয়ে নিলে রুটির ভেতরের আর্দ্রতা (Moisture) আটকে থাকে। এটি রুটি দীর্ঘক্ষণ নরম রাখার সবচেয়ে কার্যকরী উপায়।

৫. প্রয়োজন ছাড়া বারবার হটপটের মুখ খুলবেন না। প্রতিবার ঢাকা খুললে ভেতরের তাপমাত্রা কমে যায় এবং রুটি দ্রুত ঠান্ডা হয়ে যেতে শুরু করে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us