
৮ মার্চ বিশ্ব নারী দিবস। আর এই দিনে প্রিয় নারীকে আরেকটু ভালোবাসা ও সম্মান করার দিন। বিশেষ করে এই প্রতিবেদন একেবারেই তাঁদের জন্য যাঁরা কথায় কথায় গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করেন বা এমন কাণ্ড ঘটান, যাতে তাঁরা রেগে যান। তাঁদের মুখে হাসি ফোটাতে কিন্তু খুবই ভালো দিন এই নারী দিবস। অন্যান্য দিনের তুলনায়, এই দিনটাতে আরেকটু বেশি ভালোবাসুন প্রিয় নারীকে! নাহ, খালি হাতে নয়, বরং উপহার হাতে। রইল কিছু উপহারের আইডিয়া।
মেয়েদের কিন্তু ফুল ভীষণ প্রিয়। তবে এবার না হয় গোলাপের বদলে অন্য কোনও ফুল দিন। যাতে দেখেই তাঁদের মন ভালো হয়ে যায়। ব্য়াপারটা আনকমোনও হয়। এর জন্যে বেছে নিন লাল, হলুদ কিংবা গোলাপি রঙের বোগনভেলি। ফাগুন মাসে লাল পলাশ বা শিমূল ফুলও কিন্তু মন ভালো করে দেবে। তাই এই দুটো ফুলও বেছে নিতে পারেন।
প্রসাধনী পছন্দ করেন না এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। তাই লিপস্টিক কিংবা পছন্দের পারফিউম, উপহার দিতে পারেন। দেখবেন, এতে কিন্তু আপনার প্রেমিকার মন ঝটপট গলে যাবে।
আপনার প্রেমিকা যদি বই পড়তে ভালোবাসেন, তাহলে অনুপ্রেরণা মূলক কোনও বই দিন। যেখানে থাক কোনও জনপ্রিয় মহিলার জীবনের গল্প। আপনি যে তাঁর জীবন লড়াইকে কুর্নিশ জানান, তা প্রমাণ পাবে এই বই উপহারের মধ্যে দিয়ে।
দিতে পারেন অ্য়ামাজন বা ফ্লিপকার্টের গিফট ভাউচার। গার্লফ্রেন্ড নিজেই না হয় কিনে ফেলবে।
তবে শুধুই প্রেমিকা নয়, উপহার দিতে পারেন, মা, বউ, বোনকেও। নারী দিবসে আপনার প্রিয় নারীদের একটু স্পেশাল ফিল করান!