মাছের ঝোলে এটা দিলেই বাড়বে স্বাদ, খাবার টেবিলে হইচই পড়ে যাবে

মাছের ঝোল তো নানাভাবেই তৈরি করা যায়। রোজ একইরকম না বানিয়ে, একটু স্বাদ বদলে নিলে ক্ষতি নেই। এই যেমন, বাঙালির হেঁশেলে রয়েছে এমন এক মাছের ঝোল, যা পাতে পড়লেই হইচই শুরু হয়ে যাবে খাবার টেবিলে।

মাছের ঝোলে এটা দিলেই বাড়বে স্বাদ, খাবার টেবিলে হইচই পড়ে যাবে

|

Mar 05, 2025 | 8:08 PM

মাছের ঝোল তো নানাভাবেই তৈরি করা যায়। রোজ একইরকম না বানিয়ে, একটু স্বাদ বদলে নিলে ক্ষতি নেই। এই যেমন, বাঙালির হেঁশেলে রয়েছে এমন এক মাছের ঝোল, যা পাতে পড়লেই হইচই শুরু হয়ে যাবে খাবার টেবিলে। হ্য়াঁ, তিল মাছ হল এমনই এক সুস্বাদু পদ।

যা যা লাগবে–
রুই, আড় অথবা অন্য মাছ ৫০০ গ্রাম, মিহি করে কুচোনো আদা ১ চা চামচ, মিহি করে কুচোনো পেঁয়াজ ১টি, নুন, গোলমরিচ আন্দাজমতো, চিনি ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১কাপ, ময়দা ২ টেবিল চামচ, ডিম ১টি, জল ৩ টেবিল চামচ, তিল প্রয়োজনমতো, ভাজার 8 জন্য বেশি তেল।

এভাবে তৈরি করুন–

মাছ পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিন। একটি পাত্রে পেঁয়াজ, আদা, নুন, গোলমরিচ, চিনি মিশিয়ে নেবেন। এতে মাছের টুকরো দিয়ে বার বার উলটে দিন। এভাবে ১০ মিনিট রাখুন। অন্য একটি পাত্রে ময়দা, নুন, কর্নফ্লাওয়ার মিশিয়ে ডিম ফেটিয়ে মেশান এবং সঙ্গে ৩-৪ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মাছের টুকরোগুলি ওই গোলায় ডুবিয়ে নিন। এরপর তিলে গড়িয়ে নিয়ে ডুবো তেলে হালকা বাদামি ও মুচমুচে করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

Follow Us