Fry Papad Without Oil: এবার তেল ছাড়াই ভাজা যাবে পাঁপড়! রথের আগে শেফের থেকে শিখে নিন ম্যাজিক ট্রিক

No Oil Cooking Kitchen Hacks: শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক দারুণ বিকল্প পদ্ধতি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন সেলিব্রিটি শেফ পঙ্কজ ভাদুরিয়ার। তেল ছাড়া পাঁপড় ও চিপস ‘ভাজার’ এই ঘরোয়া টোটকাটি ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল ভাইরাল। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ৭০ লক্ষেরও (৭ মিলিয়ন) বেশি মানুষ দেখে ফেলেছেন।

Fry Papad Without Oil: এবার তেল ছাড়াই ভাজা যাবে পাঁপড়! রথের আগে শেফের থেকে শিখে নিন ম্যাজিক ট্রিক

|

Jul 10, 2026 | 5:15 PM

ডায়েট বা স্বাস্থ্যের কারণে ভাজাভুজি থেকে দূরে থাকা সহজ কথা নয়। বিশেষ করে বিকেলের আড্ডায় মুচমুচে পাঁপড় বা চিপসের লোভ সামলানো সত্যিই কঠিন। কিন্তু তেল ছাড়া যদি এই সমস্ত স্ন্যাকস একদম দোকানের মতো খাস্তা করে ভেজে নেওয়া যায়? শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক দারুণ বিকল্প পদ্ধতি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন সেলিব্রিটি শেফ পঙ্কজ ভাদুরিয়ার। তেল ছাড়া পাঁপড় ও চিপস ‘ভাজার’ এই ঘরোয়া টোটকাটি ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল ভাইরাল। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ৭০ লক্ষেরও (৭ মিলিয়ন) বেশি মানুষ দেখে ফেলেছেন।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে শেফ পঙ্কজ লিখেছেন, “আপনারা যারা চিপস বা পাঁপড় খেতে ভালোবাসেন কিন্তু তেলের ভয়ে এড়িয়ে চলেন, তাদের জন্য তেল ছাড়াই এগুলো ‘ভাজার’ একটি দুর্দান্ত ঘরোয়া টোটকা রইল।”

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, এই রন্ধন বিশেষজ্ঞ একটি টেবিলের ওপর কাঁচের বাটিতে বিভিন্ন ধরণের পাঁপড় ও ফ্রাইয়ামস (এক ধরণের চিপস বা পপকর্ন জাতীয় স্ন্যাকস) সাজিয়ে রেখেছেন। সাধারণত এগুলো কড়াইতে ছাঁকা তেলে ভেজে খাওয়া হয়। তবে শেফ তেলের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন এবং স্বাস্থ্যকর একটি পদ্ধতি দেখান।

প্রথম ধাপে, তিনি গ্যাস ওভেনে একটি কড়াই বসান। তবে কড়াইতে এক ফোঁটাও তেল না ঢেলে, তিনি তাতে বেশ খানিকটা নুন বা লবণ দিয়ে দেন। পঙ্কজ ভাদুরিয়ার পরামর্শ অনুযায়ী, গ্যাসটি মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে রাখতে হবে। এরপর তিনি কড়াইয়ের নুনটিকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোমতো গরম করে নেন। নুন গরম হতেই তিনি একে একে ফ্রাইয়ামস এবং পাঁপড়গুলো সেই নুনের মধ্যে ছেড়ে দিতে থাকেন। প্রথমে তিনি একটি সাধারণ পাঁপড় গরম নুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেন এবং দেখা যায় তেলের মতোই নুনের গরমে পাঁপড়টি সুন্দর ফুলে উঠছে। এরপর তিনি একই পদ্ধতিতে কড়াইয়ের নুনে অন্যান্য চিপস বা ফ্রাইয়ামসগুলো ভেজে তুলে নেন। সবশেষে একটি আলুর পাঁপড়ও একই উপায়ে ভেজে নিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করেন তিনি। স্বাদ ও স্বাস্থ্যের এমন মেলবন্ধন দেখে নেটিজেনরাও শেফের এই রান্নার কৌশলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Follow Us