AI Retro Trend: ৮০-এর ঝড়ে আটকে সিনে তারকারাও, দেখে নিন কাকে, কেমন লাগছে

80s Retro Look AI: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কল্যাণে এখন অতীত যেন সোজা হাজির বর্তমানের পাতায়! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন রেট্রো ট্রেন্ড রীতিমতো ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যেখানে আট থেকে আশি—সবাই নিজেদের ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আশির দশকের ভিন্টেজ লুক ও ক্লাসিক মেকওভারে বদলে ফেলছেন। সেই জোয়ারে গা ভাসিয়েছেন বলিউডের প্রথম সারির তারকাদের থেকে শুরু করে ক্রিকেট তারকাও। ছবিগুলির প্রতিটি ফ্রেম যেন তৎকালীন হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমার পোস্টার থেকে তুলে আনা!

|

Sep 11, 2026 | 1:21 PM

1 / 6
 সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতেই সিদ্ধার্থ-কিয়ারার এআই জুটি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। আশির দশকের ক্লাসিক পেস্টেল শেডের পোশাক এবং নস্টালজিক ব্যাকগ্রাউন্ডে দু’জনকে যেন তৎকালীন কোনো প্রেমকাহিনির চিরচেনা জুটি বলেই ভুল হয়।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতেই সিদ্ধার্থ-কিয়ারার এআই জুটি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। আশির দশকের ক্লাসিক পেস্টেল শেডের পোশাক এবং নস্টালজিক ব্যাকগ্রাউন্ডে দু’জনকে যেন তৎকালীন কোনো প্রেমকাহিনির চিরচেনা জুটি বলেই ভুল হয়।

2 / 6

দীপিকা পাড়ুকোনের এআই ভিন্টেজ ছবিটি পুরোপুরি মনে করায় তৎকালীন আর্ট হাউস সিনেমা বা ক্লাসিক রোম্যান্টিক ডিরেক্টরদের ছবিকে। ঐতিহ্যবাহী চোখের সাজ, কপালে ছোট টিপ এবং উইংড আইলাইনারের ছোঁয়ায় আশির দশকের নিখুঁত এক সৌন্দর্য ফুটে উঠেছে তাঁর এআই লুকে। এই ট্রেন্ডে রয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডাও।

3 / 6

এই ট্রেন্ডের সবচেয়ে বেশি নজর কেড়েছে পাওয়ার কাপল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির ছবি। অনুষ্কার রেট্রো হেয়ারস্টাইল আর বিরাটের তখনকার দিনের স্টাইলের কোঁকড়ানো চুল এবং ক্লাসিক গোঁফ দেখে মনে হচ্ছে, তাঁরা যেন আশির দশকের কোনো সাড়াজাগানো প্রেমকাহিনির নায়ক-নায়িকা! জনপ্রিয় অভিনেতা রবি কিষাণের এআই রূপ দেখে নস্টালজিক নেটপাড়া। বেলবটম লুক, চোখের সানগ্লাস এবং ট্রেডমার্ক আশির দশকের হেয়ারকাটে রবি কিষাণকে একেবারে সেই জামানার রাফ-অ্যান্ড-টাফ মুম্বাইিয়া অ্যাকশন স্টারের মতো দেখতে লাগছে।

4 / 6

বাদ পড়েননি টলিউডের নুসরত জাহান এবং হুমা কুরেশি। তাঁদের আশির দশকের ছবিও নজর কেড়েছে।

5 / 6

তামান্না ভাটিয়ার এআই মেকওভারে নজর কেড়েছে তৎকালীন তামিল ও তেলুগু সিনেমার ভিন্টেজ স্টাইলিং। উজ্জ্বল রঙের শাড়ি, জুঁই ফুলের গাজরা এবং আশির দশকের বিশেষ লাইটিং ও কালার টোনে তামান্নাকে দেখাচ্ছে একেবারে নিখুঁত এক ভিন্টেজ সুন্দরী হিসেবে।

6 / 6

শ্রুতি হাসানের ক্ষেত্রে এআই ট্রেন্ড নিয়ে এসেছে রক-স্টার আর আশির দশকের গ্ল্যামারসের এক মিশেল। অন্যদিকে, তাহিরা কাশ্যপের রেট্রো লুকে ফুটে উঠেছে আশির দশকের স্বাধীন ও সাহসী আধুনিক নারীচরিত্রের প্রভাব, যা তাঁর অনুরাগীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us