মশা-মাছিদের যমকে চিনে নিন, ঘরে রাখুন এই ৭ গাছ

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাড়িতে মশা, মাছি এবং পতঙ্গের মতো পোকামাকড়ের উপদ্রব বেশ বেড়ে যায়, যা সামলানো রীতিমতো একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আপনি কি জানেন, এমন ৭টি গাছ আছে যা বাড়িতে লাগালে এই সমস্ত পোকামাকড় আপনার থেকে শত হস্ত দূরে থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ গাছগুলি সম্পর্কে।

|

Apr 05, 2026 | 1:08 AM

1 / 7
 জোয়ান গাছের তীব্র গন্ধ মশা এবং ছোট পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। এটি বাড়িতে লাগানো খুব সহজ এবং স্বাস্থ্যের জন্যও এটি অত্যন্ত উপকারী।

2 / 7
রসুনের উগ্র গন্ধ মশা ও পতঙ্গ তাড়াতে দারুণ কার্যকর। এটি একটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং খুব সহজেই টবে বা বাগানে চাষ করা যায়।

3 / 7
রোজমেরি একটি ভেষজ উদ্ভিদ যার কড়া সুগন্ধ মশা তাড়াতে সাহায্য করে। রান্নায় স্বাদ বাড়ানো ছাড়াও এটি চুলের যত্নে খুব উপকারী। অল্প যত্নেই এই গাছ দীর্ঘ সময় সতেজ থাকে।

4 / 7
 গাঁদা ফুলের তীব্র গন্ধ মশা, মাছি এবং অন্যান্য পোকামাকড়কে দূরে রাখে। আপনি আপনার বারান্দা বা বাগানে সহজেই এটি লাগাতে পারেন। এর ফুল পুজো এবং ঘর সাজানোর কাজেও লাগে।

5 / 7
ল্যাভেন্ডার তার চমৎকার সুগন্ধের জন্য পরিচিত। মানুষের কাছে এই গন্ধ প্রিয় হলেও মশা ও পতঙ্গরা এটি একেবারেই পছন্দ করে না। এটি ঘর সাজাতেও ব্যবহার করা যায়।

6 / 7
সর্পগন্ধা একটি ওষধি গাছ যা মশা এবং ছোট কিটপতঙ্গ দূরে রাখতে সাহায্য করে। এর তীব্র গন্ধ মশাদের ধারেকাছে ঘেষতে দেয় না এবং বাড়ির পরিবেশ শুদ্ধ রাখে।

7 / 7
লেমন গ্রাসে 'সিট্রোনেলা' নামক উপাদান থাকে, যা মশা তাড়াতে অত্যন্ত কার্যকরী। এটি বাড়িতে লাগালে পরিবেশ সতেজ থাকে এবং পোকামাকড়ের উপদ্রব কমে। এই গাছের রক্ষণাবেক্ষণও খুব সহজ।

Loading...
Unable to load recommendations.
Follow Us