
প্রথম থেকেই জল্পনা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে দেখা যাবে কিনা, এই শপথগ্রহণ অনুষ্ঠানে। তবে সব জল্পনা মিটল একটা ক্লিকেই। সাদা শার্ট-ডেনিম ট্রাউজারে এদিন ব্রিগেডে হাজির হয়েছিলেন টলিউডের বুম্বাদা।

সেভাবে কখনই সরাসরি রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। কখনও মুখ ফুটে রাজনৈতিক বিষয় নিয়ে কখনও বক্তব্যও রাখেননি। তবে ব্রিগেডে সকাল সকালই পৌঁছে গিয়েছেন টলিউডের 'বস' অভিনেতা জিৎ।

প্রসেনজিৎ ও জিতের পাশাপাশি এদিন ব্রিগেডে দেখা মিলল যিশু সেনগুপ্তকেও। হালকা বাদামি রঙের শার্ট, ট্রাউজার এবং চোখে রোদ চশমা পরে হাজির হয়েছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে।

তবে জিৎ, প্রসেনজিৎই শুধু নয় এদিন অনুষ্ঠানে এসেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তীও।

টিভি নাইন বাংলাকে আগে থেকেই নিমন্ত্রণ পাওয়ার কথা জানিয়ে ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতাশঙ্কর। এদিন তাঁকেও দেখা গেল ব্রিগেডে।

প্রসেনজিৎ, জিৎ, যিশু, অজয় চক্রবর্তী ও মমতাশঙ্কর ছাড়াও এসেছিলেন টলিপাড়ার পরিচিত মুখ ঋষি কৌশিক। দেখা মিলেছে টেলিপাড়ার অনেক শিল্পীদের।

শুভেন্দু অধিকারীর শপথগ্রহণে হাজির ছিলেন এক সময়ের বিজেপি নেতা পায়েল সরকার।

মঞ্চে ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এদিন মিঠুনকে দেখা গেল সেই পুরনো মেজাজেই।


অনুষ্ঠানের ফাঁকে একফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ, জিৎ, যিশু, অজয় চক্রবর্তী ও মমতাশঙ্কর