বেগুনি দীর্ঘক্ষণ খাস্তা রাখতে বেসন সরিয়ে ব্যাটার বানান ময়দা দিয়েই, দেখুন রেসিপি

Brinjal Pakora: আলুর চপ করার ঝামেলা কিছুটা বেশি। কিন্তু বেগুনি করতে বেশি সময় লাগে না। ফলে বাড়িতে একটু বেসন থাকলেই আপনি করে ফেলতে পারবেন। আর সন্ধ্যেয় জমিয়ে চা দিয়ে খেতে পারবেন। কিন্তু রান্নাঘরে ঢুকে দেখলেন একটুও বেসন নেই। তাহলে কি হবে না বেগুনি? বেসনের জায়গায় আপনি ব্যবহার করতে পারেন ময়দা।

Feb 17, 2024 | 3:32 PM

1 / 8
সন্ধ্যে হলেই ভাজাভুজি থেকে ইচ্ছে করে। দোকানে গিয়ে সব সময় বেগুনি, আলুর চপ কিনে আনতে ভাল করে না। ফলে বাড়িতেই কয়েক মিনিটে করে নেওয়া যায়।

সন্ধ্যে হলেই ভাজাভুজি থেকে ইচ্ছে করে। দোকানে গিয়ে সব সময় বেগুনি, আলুর চপ কিনে আনতে ভাল করে না। ফলে বাড়িতেই কয়েক মিনিটে করে নেওয়া যায়।

2 / 8

আলুর চপ করার ঝামেলা কিছুটা বেশি। কিন্তু বেগুনি করতে বেশি সময় লাগে না। ফলে বাড়িতে একটু বেসন থাকলেই আপনি করে ফেলতে পারবেন। আর সন্ধ্যেয় জমিয়ে চা দিয়ে খেতে পারবেন।

3 / 8

কিন্তু রান্নাঘরে ঢুকে দেখলেন একটুও বেসন নেই। তাহলে কি হবে না বেগুনি? বেসনের জায়গায় আপনি ব্যবহার করতে পারেন ময়দা। বেসনের বদলে ময়দা দিয়ে তৈরি করুন।

4 / 8

এমনকি অনেকক্ষণ খাস্তা থাকবে বেগুনি। কীভাবে তৈরি করবেন, সেই রেসিপিই জেনে নিন। বেগুন ভাল করে ধুয়ে লম্বা ফালি করে কেটে নিন। এই বার চার চামচ ময়দা, দুই চামচ বেকিং পাউডার এবং এক চামচ কনফ্লাওয়ার, এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা নিন।

5 / 8

বেগুনে অল্প চিনি এবং নুন মাখিয়ে নিন। একটি পাত্রে ময়দা, কনফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, আধ চামচ লঙ্কার গুঁড়ো, আধ চামচ হলুদ, এক চামচ জিরে গুঁড়ো দিন।

6 / 8

তারপরে সেই পাত্রে এক চামচ নুন দিয়ে ভাল করে মিশিয়ে অল্প করে জল মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করুন। তার মধ্যে দিয়ে দিন দুই চামচ পোস্ত। ভাল করে মিশিয়ে নিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

7 / 8

এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিন। এবার মিশ্রণে বেগুনের টুকরো মাখিয়ে নিয়ে হালকা আঁচে ভেজে নিন। এই পদ্ধতিতে তৈরি করলে অনেকক্ষণ খাস্তা থাকবে বেগুনি।

8 / 8

হালকা আঁচে ভাজলে বাইরের সঙ্গে সঙ্গে ভিতরটাও ভাজা হয়ে যাবে। তবে প্রথম থেকেই খুব বেশি আঁচে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভবনা থাকে। এবার এই সহজ রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us