
সকাল হতেই এক কাপ ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছে। আর তাতেই যেন সকাল হয়ে উঠছে এক্কেবারে সতেজ। কিন্তু সেই কফিই যদি একটু মুখে মেখে নেন, তাহলেই হবে ম্যাজিক।

শীতের দিনে এক কাপ কফি শরীরের তাপমাত্রা আর কাজ করার এনার্জি বাড়িয়ে তোলে। কফির মধ্যে থাকা ক্যাফেইন স্বাস্থ্যের উপর নানাভাবে প্রভাব ফেলে।

কিন্তু এর বাইরেও কফির আরও যে গুণ রয়েছে, তা কি জানেন? ত্বকের একাধিক সমস্যায় এখন কফিই ভরসা। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই উপাদানটি ত্বকের যত্ন কীভাবে ব্যবহার করবেন।

বয়সের সঙ্গে ত্বকের উপর দাগছোপ দেখা যায়। তাই বার্ধক্য এলেও কফির সঙ্গ ছাড়বেন না। কফির সঙ্গে দুধ, লেবুর রস এবং মধু মিশিয়ে ত্বকের উপর লাগান। ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।

চোখের তলায় পড়া কালি সহজেই তুলে দিতে পারবে কফি। কফির গুঁড়ো সঙ্গে এক চামচ মধু মিশিয়ে চোখের তলায় ১৫ মিনিট লাগিয়ে রেখে দিন। টানা এক সপ্তাহ মেনে চললে দেখবেন আপনার ডার্ক সার্কেল উধাও।

তাছাড়া ব্রণর সমস্যা থেকে মুক্তি দিতে পারে কফি। ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে কফি। কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে ত্বকের উপর লাগান।

মিনিট দশেক রাখার পর হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। তারপরেই দেখবেন রুক্ষ ত্বক ধীরে ধীরে একবারে উজ্জ্বল হয়ে উঠেছে। তবে মানতে হবে বেশি কিছুদিন টানা।

শীতে ত্বক খসখসে হয়ে উঠেছে? অ্যালোভেরা জেলের সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। মিনিট পনেরো রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি যে কোনও আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।