TMC Arrest Series: এক মাসে ক’টা ‘ল্যাম্পপোস্ট’ নিভল?

Leaders Arrested in One Month: ৯ জুন ব্রিগেডে মুখ্যমন্ত্রী। আর আজ ৯ জুন। এই ৩০ দিনে একাধিক মামলায় তৎপর হয়েছে পুলিশ, ইডি, এনআইএ। ধরা পড়েছেন ১৫ জন বড় নেতা। কেউ বিস্ফোরণের ঘটনায় তো কেউ তোলাবাজির অভিযোগে গ্রেফতার।

Jun 09, 2026 | 5:49 PM

1 / 15
সুজিত বসু। বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক।   কবে গ্রেফতার: ১১.০৫.২০২৬   কেন গ্রেফতার: পুরসভায় অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ সুজিতের বিরুদ্ধে। গ্রেফতার করে ইডি।   কোথায় গ্রেফতার: ইডি দফতরে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার।   কী বলেছেন: অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চুপ ছিলেন সুজিত।

2 / 15
সুদীপ পোল্লে। কলকাতা পুরনিগমের ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।   কবে গ্রেফতার: ২৩.০৫.২০২৬ কেন গ্রেফতার: ৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার। কোথায় গ্রেফতার: বেহালা এলাকা থেকে গ্রেফতার করা হয় সুদীপকে। কী বলেছেন: কোনও বক্তব্য সামনে আসেনি।

3 / 15
দিলীপ মণ্ডল। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। কবে গ্রেফতার: ২৭.০৫.২০২৬ কেন গ্রেফতার: ভোটের পর দিলীপের হুমকি দেওয়ার ভিডিয়ো সামনে আসে। এরপর পালিয়ে যান। আটক করার সময় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। কোথায় গ্রেফতার: পুরীর ব্লু লিলি হোটেল থেকে গ্রেফতার।  কী বলেছেন: কোনও বক্তব্য সামনে আসেনি।

4 / 15
অসিত মজুমদার। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক। কবে গ্রেফতার: ৩০.০৫.২০২৬ কেন গ্রেফতার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে পথে বসেছিলেন। সেখানেই পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার। পরে যুক্ত হয়েছে ধর্ষণের চেষ্টার অভিযোগ। কোথায় গ্রেফতার: চুঁচুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। কী বলেছেন: গ্রেফতার হওয়ার পর কোনও বক্তব্য সামনে আসেনি।

5 / 15
খোকন দাস। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক।  কবে গ্রেফতার: ৩১.০৫.২০২৬ কেন গ্রেফতার: তোলাবাজি, হুমকি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার। কোথায় গ্রেফতার: উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেফতার। কী বলেছেন: কোনও বক্তব্য সামনে আসেনি।

6 / 15
জয়প্রকাশ মজুমদার  কবে গ্রেফতার: ০৩.০৬.২০২৬ কেন গ্রেফতার: বেআইনিভাবে ফ্ল্যাট দখল, বাড়ির মালিককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার। কোথায় গ্রেফতার: জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময়ই গ্রেফতার করে পুলিশ। কী বলেছেন: অভিযোগ নিয়ে কোনও বক্তব্য রাখেননি তিনি।

7 / 15
তপন চট্টোপাধ্যায়। পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক।  কবে গ্রেফতার: ৩১.০৫.২০২৬ কেন গ্রেফতার: বাড়ি থেকে ৩০০ সরকারি ত্রিপল উদ্ধার হওয়ার পর গ্রেফতার করে পুলিশ। কোথায় গ্রেফতার: বিধায়কের বাড়িতে তল্লাশি চালানোর পর সেখান থেকে গ্রেফতার। কী বলেছেন: প্রাক্তন বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

8 / 15
দেবপ্রসাদ বাগ। কালনার প্রাক্তন বিধায়ক।  কবে গ্রেফতার: ০২.০৬.২০২৬ কেন গ্রেফতার: সরকারি সম্পত্তি নিজের বাড়িতে রেখে দেওয়ার অভিযোগ। কোথায় গ্রেফতার: বাড়িতে অভিযান চালিয়ে তুলে নিয়ে যায় নাদনঘাট থানার পুলিশ। কী বলেছেন: দুর্নীতির অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন বিধায়ক।

9 / 15
 তিলক কুমার চক্রবর্তী। মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক।  কবে গ্রেফতার: ০৪.০৬.২০২৬ কেন গ্রেফতার: জল প্রকল্পে কাজের নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিধায়ক। কোথায় গ্রেফতার: মহিষাদল থানায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। কী বলেছেন: আদালতে তোলার আগে বলেন, "কেন গ্রেফতার হয়েছি তার উত্তর পুলিশ দেবে। সময়ই সবকিছু একদিন বলে দেবে।"

10 / 15
স্বরূপ বিশ্বাস। টালিগঞ্জে কলাকুশলীদের ফেডারেশনের প্রাক্তন সভাপতি।  কবে গ্রেফতার: ০৪.০৬.২০২৬ কেন গ্রেফতার: তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার। কোথায় গ্রেফতার: স্বরূপের বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। কী বলেছেন: কোনও বক্তব্য সামনে আসেনি।

11 / 15
শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক।  কবে গ্রেফতার: ০৫.০৬.২০২৬ কেন গ্রেফতার: বোমা বিস্ফোরণের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয় শওকতকে। গ্রেফতার করে এনআইএ। কোথায় গ্রেফতার: অনেক খোঁজার পর কামালগাজি থেকে গ্রেফতার করে পুলিশ। কী বলেছেন: আদালত থেকে বেরনোর সময় শওকত বলেন, 'আমি নির্দোষ।'

12 / 15
সুজয় হাজরা। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক।  কবে গ্রেফতার: ০৬.০৬.২০২৬ কেন গ্রেফতার: জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার। কোথায় গ্রেফতার: শালবনি থানায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। কী বলেছেন: গ্রেফতার হওয়ার পর মুখ খোলেননি সুজয়।

13 / 15
বাপ্পাদিত্য দাশগুপ্ত। কলকাতা পুরনিগমের ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।  কবে গ্রেফতার: ০৬.০৬.২০২৬ কেন গ্রেফতার: দোকান পিছু ৫ লক্ষ টাকা করে তোলা নেওয়ার অভিযোগ। কোথায় গ্রেফতার: থানায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ।  কী বলেছেন: প্রভাবশালী কাউন্সিলর বাপ্পাদিত্যর কোনও বক্তব্য শোনা যায়নি।

14 / 15
জাহাঙ্গির খান। ফলতার প্রাক্তন তৃণমূল বিধায়ক।  কবে গ্রেফতার: ০৮.০৬.২০২৬ কেন গ্রেফতার: লুঠ, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল। কোথায় গ্রেফতার: নেপাল বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার। কী বলেছেন: গ্রেফতার হওয়ার পর কিছু বলেননি।

15 / 15
সব্যসাচী দত্ত। বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান।  কবে গ্রেফতার: ০৯.০৬.২০২৬ কেন গ্রেফতার: কোটি টাকার তোলাবাজি অভিযোগে গ্রেফতার। কোথায় গ্রেফতার: রাজারহাটের ফ্ল্যাট থেকে আটক করে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার।  কী বলেছেন: অভিযোগ অস্বীকার করে সব্যসাচীর দাবি, কোনও প্রমাণ নেই তাঁর বিরুদ্ধে।

Follow Us