Rose Remedies: অর্থ থেকে কর্ম, জীবনের সব সমস্যা-সঙ্কট দূর হবে এই লাল সুগন্ধী ফুলের টোটকায়!

Astro Remedies: হিন্দু ধর্মেও গোলাপ ফুলকে খুব শুভ বলে মনে করা হয়। অনেকেই জানেন না, লাল রঙের গোলাপফুল জীবনের নানা সমস্যার টোটকা হিসেবেও ব্যবহার করা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে গোলাপের বেশ কিছু প্রতিকারের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, অর্থ, কর্ম ও ঋণ নেওয়া থেকে শুরু করে, জীবনের সব সমস্যা দূর করতে পারে গোলাপের টোটকা।

Jun 10, 2024 | 3:10 PM

1 / 8
গোলাপ ফুলকে প্রেমের প্রতীক বলে মনেকরা হয়। শুধু প্রেম বা ভালবাসা হিসেবে নয়, এই সুগন্ধী ফুল দেবী দুর্গারও খুব প্রিয় একটি ফুল।

2 / 8
হিন্দু ধর্মেও গোলাপ ফুলকে খুব শুভ বলে মনে করা হয়। অনেকেই জানেন না, লাল রঙের গোলাপফুল জীবনের নানা সমস্যার টোটকা হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

3 / 8
জ্যোতিষশাস্ত্রে গোলাপের বেশ কিছু প্রতিকারের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, অর্থ, কর্ম ও ঋণ নেওয়া থেকে শুরু করে, জীবনের সব সমস্যা দূর করতে পারে গোলাপের টোটকা। শুধু তাই নয়, গোলাপের একটি টোটকায় আর্থিক লাভের সম্ভাবনাও বেড়ে ওঠে। 

4 / 8
দিনরাত কঠোর পরিশ্রমের পরেও যদি কাজেের প্রাপ্যটুকু না পান, তাহলে গোলাপের এই বিশেষ টোটকা মেনে চলতে পারেন। পরিশ্রমের ফল পাবেন হাতেনাতে। এর জন্য পূর্ণিমার দিনে তিনটি করে গোলাপ ও তিনটি বেল জলে ডুবিয়ে দিন।

5 / 8
পাঁচটি পূর্ণিমা নিরন্তর এই প্রতিকার করতে হবে। এই প্রতিকারের জেরে সব কাজে সাফল্য পাবেন, সব বাধা থেকে মুক্তি পাবেন।

6 / 8
ঋণের বোঝা বাড়তে বাড়তে দিশেহারা হয়ে গেলে লাল গোলাপের প্রতিকারগুলি মেনে চলতে পারেন। তার জন্য প্রতি শুক্রবার একটি সাদা কাপড়ে গোলাপ ফুল বেঁধে খরস্রোতা নদীতে ধুয়ে দিতে পারেন। তাতে তাড়াতাড়ি ঋণের বোঝা নিজের কাঁধ থেকে নেমে যেতে পারে।

7 / 8
মানুষ নিজের ইচ্ছে পূরণের জন্য সব কাজ করতে পারে। প্রতি মঙ্গলবার বজরঙ্গবলিকে ১১টি গোলাপ অর্পণ করতে পারেন। টানা ১১ মঙ্গলবার এই প্রতিকার করতে পারেন। তাতে আপনার ইচ্ছা পূরণ হবে খুব দ্রুত।

8 / 8
সংসারে অর্থের অভাব হলে প্রতি মঙ্গলবার লাল কাপড়ে লাল চন্দন, লাল গোলাপ বেঁধে রাখুন। এরপরে, এই কাপড়টি এক সপ্তাহের জন্য মন্দিরে রেখে আচারবিধি মেনে ভগবান গণেশের আরাধনা করতে পারেন। গাঁটরিটি সুরক্ষিত জায়গায় রাখুন। ঘরে লক্ষ্মীর আশীর্বাদে অর্থ উপচে পড়বে। 

Follow Us