
মনে আছে অভিনেত্রী জ়ায়রা ওয়াসিমকে? তাঁর মিষ্টি মুখ এবং দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। তাঁকে নিয়েই কিছু কথা হোক আজ।
'সিক্রেট সুপারস্টার','দঙ্গল'-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেন জ়ায়রা। দুটি ছবি তৈরি হয়েছিল আমির খানের প্রযোজনা সংস্থা থেকেই। অভিনয় করেন, 'দ্যা স্কাই ইজ় পিঙ্ক' ছবিতেও।
দর্শকের মতো বলিউডের তামাম পরিচালক এবং প্রযোজনা সংস্থা তাঁর সঙ্গে কাজ করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছিল। জ়ায়রার পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন সক্কলে।
'সিক্রেট সুপারস্টার' সফল হওয়ার পর হঠাৎই জানা যায়, জ়ায়রা অভিনয় ছাড়ছেন। ভক্তকুলকে নিরাশ করেছিলেন। বলেছিলেন, অভিনয় জগতকে চিরকালের জন্য গুডবাই জানাচ্ছেন তিনি।
জ়ায়রা ইসলাম ধর্মের বিশ্বাসী। আধ্যাত্বিক জীবনে মনোনিবেশ করবেন বলেই অভিনয় থেকে সরে আসেন। তবে অনেকেই হয়তো জানেন না, মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেও কয়েকশো কোটি টাকার মালিক জ়ায়রা।
জানা গিয়েছে, এত টাকা তাঁর আছে, যে আগামী কয়েক প্রজন্মেও কোনও অভাব থাকবে না। সেই অভিনেত্রীকে ভীষণ মিস করে বলিউড এবং তাঁর ভক্তরা।
তিনটি ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার জিতে নিয়েছিলেন জ়ায়রা। যে পুরস্কার পেতে বছরের পর-বছর অপেক্ষা করতে হয় বলিউডের নামী অভিনেত্রীদের।