সুন্দরবনে শুটিং করতে এসে থাপ্পড় খেলেন নোরা ফতেহি, রজতাভ দত্তর মতো বললেন, ‘কুকুর…’

Nora Fatehi Secrets: সহ-অভিনেতার সঙ্গে বিশ্রী বচসায় জড়িয়ে পড়েছিলেন নোরা ফতেহি। সেই শুটিং প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। থানা-পুলিশও হচ্ছিল। তিনি তো বটেই, সহ-অভিনেতাও চড় মেরেছিলেন নোরাকে। জঘন্য অবস্থা তৈরি হয়েছিল সেই সেটে।

|

Mar 08, 2024 | 11:40 PM

1 / 7
সবে মাত্র কেরিয়ারটা শুরু হয়েছে। এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের সুন্দরী এবং লাস্য়ময়ী অভিনেত্রী নোরা ফতেহি। মারামারি, চুলোচুলি পর্যায় পৌঁছে গিয়েছিল বিষয়টা। সহ-অভিনেতার সঙ্গে ঘটে সেই ঘটনা।

সবে মাত্র কেরিয়ারটা শুরু হয়েছে। এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের সুন্দরী এবং লাস্য়ময়ী অভিনেত্রী নোরা ফতেহি। মারামারি, চুলোচুলি পর্যায় পৌঁছে গিয়েছিল বিষয়টা। সহ-অভিনেতার সঙ্গে ঘটে সেই ঘটনা।

2 / 7

নোরা তখন পুরোদমে স্ট্রাগল করছেন। অনেক চেষ্টার পর একটি ছবিতে অভিনয় করার সুযোগ এসেছিল তাঁর কাছে। তাঁকে শুটিং করতে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গের সুন্দরবনে।

3 / 7

রাতের বেলা চলছিল শুটিং। তখনই ঘটে যায় সেই বিশ্রী কাণ্ড। এমন ঘটনা আজ পর্যন্ত ভুলতেই পারেননি নোরা।

4 / 7

সেই আউটডোর শুটিং চলাকালী অভিনেতার সঙ্গে বচসা শুরু হয় নোরার। তিনি টেনে একটা চড় মেরেছিলেন সেই সহ-অভিনেতাকে। আর ব্যাস...

5 / 7

পাল্টা সহ-অভিনেতাও বদলা নিলেন। চুপ থাকেননি। নোরাকে উল্টে থাপ্পড় কষিয়েছিলেন। হাতাহাতি, মারামারি শুরু হল সুন্দরবনের অজ পাড়া গ্রামে। শুটিং ইউনিটের সকলে দৌড়ে আসেন। ঝগড়া থামে তারপরই।

6 / 7

সেই ঘটনার কথা হাসতে-হাসতেই 'দ্য কাপিল শর্মা' শোতে এসে বলেছিলেন নোরা। বলতে-বলতে অসম্ভব উত্তেজিত হয়ে গিয়েছিলেন তিনি।

7 / 7

দেখা গেল সেই সহ-অভিনেতার উপর রাগ তাঁর যায়নি। প্রকাশ্য়ে সেই শোতে তাঁকে 'কুত্তা' (পড়ুন কুকুর) বলেছিলেন নোরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us