West Bengal Weather: এপ্রিলের শুরুর গরমেই নাজেহাল? তৈরি থাকুন, রবিবার থেকে আবহাওয়া দেখাবে নতুন ‘খেলা’

Weather Forecast for West Bengal & Kolkata: আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মূলত দুপুর বা বিকেলের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির ঘরে থাকবে।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 03, 2026 | 1:17 PM

1 / 8
একদিনের গরম ছিল শুধু ট্রেলার। এরপরে এপ্রিল-মে মাসে কী গরম পড়তে চলেছে, তা এখন থেকেই হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। তবে এপ্রিলের শুরুতেই মিলল স্বস্তির খবর।

2 / 8
কী বলছে হাওয়া অফিস?

কী বলছে হাওয়া অফিস?

3 / 8
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মূলত দুপুর বা বিকেলের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির ঘরে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও অনেকটাই বেশি থাকবে। 

4 / 8
 আজ ও আগামিকাল উষ্ণ-আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। 

5 / 8
আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুরে শুষ্ক আবহাওয়া থাকবে। 

6 / 8
তবে ৩ দিন পর ৩-৪ ডিগ্রি পারদ পতনের আশা। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কমতে পারে গরম। 

7 / 8
আলিপুর আবহাওয়া অফিস বলছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। রবিবার থেকে কলকাতাতেও জারি হচ্ছে হলুদ সতর্কতা। আগামিকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলায়। 

8 / 8
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। 

Follow Us