Kashi Vishwanath Temple: সামনেই মহাশিবরাত্রি, এবার ঘরে বসেই হাতে পাবেন কাশী বিশ্বনাথের প্রসাদ! কীভাবে?

Mahashivratri 2024: মহাশিবরাত্রি উপলক্ষ্যে সবচেয়ে বেশি ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের অন্যতম বিখ্যাত শিবমন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। এই বিশেষ মন্দিরেমহাশিবরাত্রির উত্‍সব বেশ ধুমধাম করে পালিত হয়। মনে করা হয়, এই কাশীতেই রয়েছে মহাদেবের স্থান। শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল  বেনারসের এই পবিত্র ধামেই। প্রতি বছর মহাশিবরাত্রির উপলক্ষে দেশ-বিদেশের মানুষ কাশীতে ভিড় করেন।

Kashi Vishwanath Temple: সামনেই মহাশিবরাত্রি, এবার ঘরে বসেই হাতে পাবেন কাশী বিশ্বনাথের প্রসাদ! কীভাবে?

Mar 05, 2024 | 7:00 AM

আর মাত্র কয়েকদিন পরেই ধুমধাম করে পালিত হবে বছরের অন্যতম জনপ্রিয় ও পবিত্র মহাশিবরাত্রি উত্‍সব। আর এই জাঁকজমক উত্‍সবকে ঘিরে সারাদেশের শিবমন্দিরগুলিতে এখন সাজ সাজ রব। মহাশিবরাত্রি উপলক্ষ্যে সবচেয়ে বেশি ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের অন্যতম বিখ্যাত শিবমন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। এই বিশেষ মন্দিরেমহাশিবরাত্রির উত্‍সব বেশ ধুমধাম করে পালিত হয়। মনে করা হয়, এই কাশীতেই রয়েছে মহাদেবের স্থান। শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল  বেনারসের এই পবিত্র ধামেই। প্রতি বছর মহাশিবরাত্রির উপলক্ষে দেশ-বিদেশের মানুষ কাশীতে ভিড় করেন। তবে অনেকেই যেতে পারেন না নানা কারণে। বয়সজনিত কারণে অথবা বিশেষ কোনও কারণে অনেকেই মহাশিবরাত্রিতে মহাদেবের দর্শন নিতে পারেন না। তাই কাশীর পুণ্যস্নান থেকেও বঞ্চিত হন তাঁরা। তবে এ বছর বিশেষ চমক হতে চলেছে। শিবভক্তদের জন্য রয়েছে নতুন চমক। বাড়িতে বসেই পাবেন মহাদেবের আশীর্বাদ ও বি্শেষ উপহার। এ বছর ভক্তরা ঘরে বসেই কাশী বিশ্বনাথ মন্দিরের মহাশিবরাত্রির প্রসাদ পেতে পারেন, চটজলদি। তার মানে কাশীতে না গিয়েও হাতে পাবেন মহাদেবের বিশেষ প্রসাদ। কিন্তু তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। আর এই কষ্ট না করলে বিশেষ উপহার পাবেন না।

কীভাবে পাবেন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ

ডাক বিভাগ ও শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের মধ্যে একটি চুক্তির অধীনে, মহাশিবরাত্রির বিশেষ প্রসাদ সারা দেশে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে। এর জন্য প্রসাদ পেতে ইচ্ছুক ভক্তরা বাড়ির কাছের পোস্ট অফিস থেকে সিনিয়র সুপারিনটেনডেন্ট পোস্ট অফিস, বারাণসী (পূর্ব) বিভাগ-221001-এর নামে মাত্র 251 টাকার একটি ই-মানি অর্ডার পাঠাতে হবে। ই-মানি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক বিভাগের দেওয়া ঠিকানায় স্পিড পোস্টে প্রসাদ পাঠানো হবে। এর জন্য, ভক্তদের ই-মানি অর্ডারে তাদের সম্পূর্ণ ঠিকানা, পিন কোড ও মোবাইল নম্বর লেখা বাধ্যতামূলক।

প্রসাদে কী কী থাকবে?

কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদেের মধ্যে কী কী রয়েছে?  এয়ারপ্রুফ খামে প্রসাদের পাশাপাশি শ্রী কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের ছবি, মহামৃত্যুঞ্জয় যন্ত্র, শ্রী শিব চালিসা, ১০৮টি শস্যের রুদ্রাক্ষ জপমালা, বেলপত্র, দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা করা ভোলে বাবার ছবি সহ মুদ্রা, বিভূতি, রক্ষা সূত্র, রুদ্রাক্ষ , শুকনো ফল  ও , এক প্যাকেট চিনি-মিছরি থাকবে।

Follow Us