IND vs ENG: ‘আমি ভয়ই পাচ্ছি’, রোহিতদের বিরুদ্ধে স্টোকসরা নামার আগে কেন বললেন বাউচার?

India vs England, Test Series: ২০১২ সালের পর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারে ভারত। সে বার ইংল্যান্ডের কাছেই হেরে গিয়েছিল ভারতীয় টিম। গ্রেম সোয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ১২ বছর পর ইংল্যান্ড কি আবার সাফল্য পাবে ভারতের মাটিতে? পরিকল্পনা সাজানোর আগেই বেশ চাপে রয়েছেন বাউচার। হায়দরাবাদে প্রথম টেস্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। এতে ভারতের মাটিতে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন না স্টোকসরা।

IND vs ENG: আমি ভয়ই পাচ্ছি, রোহিতদের বিরুদ্ধে স্টোকসরা নামার আগে কেন বললেন বাউচার?
IND vs ENG: 'আমি ভয়ই পাচ্ছি', রোহিতদের বিরুদ্ধে স্টোকসরা নামার আগে কেন বললেন বাউচার?Image Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 12, 2024 | 8:10 PM

নয়াদিল্লি: ভারত সফরের আগে আবু ধাবিতে রয়েছেন বেন স্টোকসরা। রোহিত শর্মার টিমের বিরুদ্ধে প্রস্তুতি শিবির চলছে। ১১ দিনের এই ট্রেনিং ক্যাম্পে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের মহড়া চলছে। এই সিরিজ দুটো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে থাকা-না থাকা অনেকটাই নির্ভর করবে এই সিরিজের উপর। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট। তার আগে মার্ক বাউচারের (Mark Boucher) মতো প্রাক্তন ক্রিকেটার ইংল্যান্ডের অবস্থা দেখে অবাক হয়ে যাচ্ছেন। ভারত-ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের দিকে তাকিয়ে আছেন সকলে। বাউচারও রয়েছেন সেই দলে। কিন্তু তাঁর ভয়ের কারণ কী?

২০১২ সালের পর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারে ভারত। সে বার ইংল্যান্ডের কাছেই হেরে গিয়েছিল ভারতীয় টিম। গ্রেম সোয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ১২ বছর পর ইংল্যান্ড কি আবার সাফল্য পাবে ভারতের মাটিতে? পরিকল্পনা সাজানোর আগেই বেশ চাপে রয়েছেন বাউচার। হায়দরাবাদে প্রথম টেস্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। এতে ভারতের মাটিতে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন না স্টোকসরা। বাউচারের কথায়, ‘সত্যি কথা বলতে কী, যদি আমি টিমে থাকতাম, খেলতাম, তা হলে ভয়ই পেতাম।’

কেন, সেই যুক্তিও দিচ্ছেন বাউচার। বলে দিচ্ছেন, ‘গত বছরের জুলাই মাস থেকে টিমে অধিকাংশ প্লেয়ার টেস্ট খেলেনি। হাতে গোনা কয়েক জন কাউন্টি খেলেছে। টিম মাঠে নামার আগে খানিকটা হলেও চিন্তা থেকে যাচ্ছে। যে পিচে নেমে খেলবে টিম, সে সম্পর্কে ধারনাই থাকছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজে নামার আগে ইংল্যান্ড টিম প্রস্তুতি ম্যাচ খেলেনি। ০-২ থেকে ফিরে ২-২ ড্র করেছিল অ্যাসেজ। কিন্তু সেটা ঘরের মাঠ ছিল। ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ০-২ থেকে সিরিজে আসা কিন্তু সম্ভব নয়।’

ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা সহজ কাজ হবে না, ভালোই জানেন। তবু তিনি বলছেন, ‘সবাই ভাবে, ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা সহজ কাজ নয়। কিন্তু লোকে এটা জানতে চাইবে না, ওই দেশে নামার আগে টিম প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পেরেছে কিনা। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অজুহাত দেওয়ার মতো।’

Follow Us