KKR vs SRH Playing XI, IPL 2024: টস হেরে ব্যাটিং, প্র্যাক্টিস ম্যাচের পুরস্কার পেলেন নতুন নাইট!

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Confirmed Playing XI in Bengali: গত মরসুমে দুর্দান্ত খেলেছিলেন কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। এ বার সুযোগ পেলেন না প্রথম ম্যাচে। তাঁকে ইমপ্যাক্ট পরিবর্তর তালিকায় রাখা হয়েছে। যদিও প্রথম একাদশে চার বিদেশি থাকায় তাঁর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামার সম্ভাবনা ক্ষীণ। একমাত্র কোনও বিদেশি ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পেলে কনকাশন পরিবর্ত হিসেবে নামানো যেতে পারে। আর কারা সুযোগ পেলেন নাইট রাইডার্সের একাদশে?

KKR vs SRH Playing XI, IPL 2024: টস হেরে ব্যাটিং, প্র্যাক্টিস ম্যাচের পুরস্কার পেলেন নতুন নাইট!
Image Credit source: IPL

Mar 23, 2024 | 7:30 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ইডেন গার্ডেন্সে অভিযান শুরু কলকাতা নাইট রাইডার্সের। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন সুখের হল না। প্রথম টসে হার শ্রেয়সের। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। কলকাতা নাইট রাইডার্স একাদশে বিরাট চমক। চার বিদেশি হিসেবে প্রথম তিনজনের নাম যেন নিশ্চিতই ছিল। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। চতুর্থ বিদেশি বাছাইয়ে চমক।

গত মরসুমে দুর্দান্ত খেলেছিলেন কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। এ বার সুযোগ পেলেন না প্রথম ম্যাচে। তাঁকে ইমপ্যাক্ট পরিবর্তর তালিকায় রাখা হয়েছে। যদিও প্রথম একাদশে চার বিদেশি থাকায় তাঁর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামার সম্ভাবনা ক্ষীণ। একমাত্র কোনও বিদেশি ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পেলে কনকাশন পরিবর্ত হিসেবে নামানো যেতে পারে। আর কারা সুযোগ পেলেন নাইট রাইডার্সের একাদশে?

জেসন রয় শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ানোয় কেকেআরে ডাক পেয়েছিলেন ইংল্যান্ডের কিপার ব্যাটার ফিল সল্ট। গত মরসুমেই আইপিএল অভিষেক হয়েছিল তাঁর। দিল্লি ক্যাপিটালসের হয়ে সেই অর্থে নজর কাড়তে ব্যর্থ। এ বারের নিলামে অবিক্রিত ছিলেন। কেকেআর তাঁকে নেয়। প্র্যাক্টিস ম্যাচে নজর কেড়েছিলেন কলকাতার নতুন নাইট। প্রথম ম্যাচেই ওপেনিংয়ে সুযোগ পেলেন সল্ট।

কেকেআর একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, নীতীশ রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট পরিবর্ত- সূয়াশ শর্মা, মণীশ পান্ডে, বৈভব অরোরা, অংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ

সানরাইজার্স হায়দরাবাদ: মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্কর‌্যাম, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন। ইমপ্যাক্ট পরিবর্ত- নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা

Follow Us